মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আমাদের সামনে অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী

ঢাকা প্রতিনিধি, চট্টগ্রামনিউজ.কম

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সামনে অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে হেসে, খেলে চলে গেলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে।ক্ষতিটি শুধু আপনার নয়, ক্ষতি হবে দেশের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের।

রোববার (৩১ মে) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫তম শাহাদাতবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি আয়োজিত এই আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান তার পারিবারিক ও রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য শুরু করেন।

প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়া যেমন একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছিলেন, যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন তখন হয়নি। কিন্তু তার কঠোর পরিশ্রম, সততা ও শৃঙ্খলার মাধ্যমে খুব অল্প সময়ে তিনি দেশের আমূল পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন।

তিনি বলেন, সরকার তখনই সফল হবে যখন দলের লোকজন সরকারকে সহযোগিতা করবে। শুধু সরকারের মন্ত্রীরা পরিশ্রম করলেই সফলতা আসবে না। এক্ষেত্রে সব অঙ্গ ও সহযোগী সংগঠনের ভূমিকা রাখা প্রয়োজন। যেভাবে নির্বাচনে সহযোগিতা করে জয় এসেছে, তেমনি সহযোগিতা করতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, গত ১২ তারিখের নির্বাচনের পরে আপনাদের দল সরকার গঠন করতে সক্ষম হয়েছে।

গত ১৭ বছরে কীভাবে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, তার জীবন্ত সাক্ষী এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ।
তিনি সরকারের নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে যখন জানা গেল দেশের মানুষ টু-থার্ড মেজরিটি দিয়ে এই পরিকল্পনার পক্ষে রায় দিয়েছে, তখন এই ম্যানিফেস্টো আর শুধু বিএনপির থাকেনি; এটি এখন দেশের ৫২ শতাংশ মানুষের পরিকল্পনা। একটি রাজনৈতিক দলের সরকার হিসেবে এটি বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব।

ইশতেহারে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি, শিক্ষার প্রসার এবং গার্মেন্টস শিল্পের ভিত্তির প্রতিফলন রয়েছে জানিয়ে তিনি বলেন, তাঁতী দল, শ্রমিক দল, যুবদল, ছাত্রদলসহ প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই দল জয়ী হয়েছে। তবে জয়ী হওয়াতেই কাজ শেষ হয়ে যায়নি। শুধু মন্ত্রী বা এমপিদের পরিশ্রমে লক্ষ্য অর্জন সম্ভব নয়, এর জন্য তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

বিএনপি চেয়ারম্যান বলেন, যখন দেশের প্রতিটি নেতা-কর্মী সরকারের কর্মসূচিগুলো বাস্তবায়নে মাঠে নেমে কাজ করবেন, তখনই এই সরকারের পক্ষে সফল হওয়া সম্ভব।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।আজ ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায়...

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পে অপার সুযোগ বিদ্যমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬ সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে। এই বিশাল বাজারে বাংলাদেশের জন্য অপার সুযোগ...

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে। একই সাথে তিনি দেশি ও বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের...

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে...