সোমবার, ১৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামের বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইমরান হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আইসক্রিম ফ্যাক্টরি রোড এলাকার আসকর পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমরান হোসেন ওই এলাকার মৃত বজল করিমের ছেলে। তিনি স্ত্রী ও এক বছর বয়সী এক সন্তান রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইমরানের ঘরের দরজা বন্ধ দেখতে পান স্বজনরা। এসময় টিনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিলে ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে বেড়া কেটে তাকে উদ্ধার করে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের লোকজনের দাবি, ইমরান হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

আরও পড়ুন

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...