শনিবার, ৩০ মে ২০২৬

বর্জ্য ব্যবস্থাপনা তদারকিতে রাজধানীর সড়কে প্রধানমন্ত্রী

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৯ মে) বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকার সড়ক ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ মোড়, হাতিরঝিল, রামপুরা সড়ক, মালিবাগের আবুল হোটেল এলাকা ও তালতলা মার্কেট হয়ে বাসাবো এলাকায় যায়।

পরে তিনি কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, দয়াগঞ্জ, নারিন্দা, রায়সাহেব বাজার, নয়াবাজার, বংশাল ও গুলিস্তান এলাকার পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।

এ ছাড়া শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ, সীমান্ত স্কয়ার, জিগাতলা, ধানমন্ডি, মানিক মিয়া অ্যাভিনিউ, পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী এলাকার সড়ক ও বর্জ্য অপসারণ কার্যক্রমও তিনি ঘুরে দেখেন।

সরকারের তথ্য অনুযায়ী, এ বছর রাজধানীতে প্রায় সাত লাখ পশু কোরবানি হয়েছে। এতে প্রায় ৫৫ হাজার টনের বেশি পশুর বর্জ্য তৈরি হয়েছে।

বিপুল পরিমাণ এই বর্জ্য দ্রুত অপসারণে কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।
দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীকে স্বস্তি দিতে ঈদের দিন থেকেই বিশেষ ব্যবস্থাপনায় বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর কবরে...

ঈদুল আজহার ছুটিতে পর্যটকে মুখর আলীকদম

ঈদুল আজহার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের আলীকদমে পর্যটকদের...

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার,...

বাঁশখালীর ছনুয়া‌তে লবণ মাঠের গর্তে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রা‌মের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে লবণ মাঠের গর্তে ডুবে আদিলুর...

নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়কে ভয়াবহ দুর্ঘটনা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-কক্সবাজারের রামুর গর্জনিয়া সড়কের ফাক্রিকাটা এলাকায় মোটরসাইকেল ও...

আরও পড়ুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার বেলা ১১টায় শেরেবাংলা...

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং একজন বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মণিকোঠায়...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ...

কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত বেড়ে ৪

চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল পরিবহনের একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।তাদের মধ্যে তিনজনের বাড়ি পটিয়া উপজেলায় একজনের...