রবিবার, ১৬ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে রসুলপুর গ্রামে শত বছরের পুরনো ড্রেনের বন্ধ করে দেয়ায় দুই হাজার পরিবার পানিবন্দী

আনোয়ার আজিম, সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭ নং কুমিরা ইউনিয়নের রসুলপুর গ্রামের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে।

একবার বৃষ্টি হলে প্রায় ৮-১০ দিন বন্দী অবস্থায় থাকে গ্রামের দুই হাজার পরিবার। আশেপাশের সমস্ত ময়লা পানি এসে দূষিত হয়ে অনেকের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. আজাদ বলেন আমার জায়গার উপর দিয়ে এতদিন এই এলাকার পানি নিষ্কাশন হতো। এটা আমার ব্যক্তিগত জায়গা, তাই আমি বন্ধ করে দিয়েছি।

এলাকাবাসী জানায়, বিগত একশত বছরের বেশি সময় ধরে এই ড্রেন দিয়ে পুরো গ্রামের পানি প্রবাহিত হতো, সরকার পতনের পর তারা প্রভাব খাটিয়ে তাদের নিজের জায়গা বলে ড্রেনের মুখ বন্ধ করে দুই হাজার পরিবারকে পানিবন্দি করেছে।

পানি নিয়ে প্রতিবাদ করায় মো.  আজাদ এলাকাবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করে, পরবর্তীতে উনি নিজেই এই মামলা প্রত্যাহার করেন।

এই দুর্ভোগের চিত্র ফুটে উঠেছে বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, স্থানীয় প্রশাসন পরিদর্শনও করেছে, কিন্তু কোন কাজের কাজ হয়নি। মিলেছে শুধু আশ্বাস।

স্থানীয় লোকজন বলছেন, মোহাম্মদ আজাদ সে এই এলাকার বাসিন্দা হলেও তার আসল বাড়ি কুমিল্লাতে। কুমিরা রসুলপুর গ্রাম থেকে বিয়ে করে এখানে স্থায়ীভাবে থাকেন।

পানিবন্দী লোকজন এবং এলাকাবাসীসহ স্থানীয় এমপির দ্বারস্থ হয়েছেন,  তাতেও কোন হয়নি বলে জানান তারা।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...