রবিবার, ১৬ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৭

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বড়উঠান শাহমীরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার হাটখোলা এলাকার মৃত আখতার উদ্দিনের ছেলে।

আহতরা হলেন—আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকার তিন বছরের শিশু রানু আক্তার, কর্ণফুলীর ফকিনীরহাট এলাকার ছয় বছরের শিশু তাসলিমা আক্তার, হাইলধর পীরখাইন এলাকার মোহাম্মদ সোলাইমান (৫০) ও তার ছেলে মোহাম্মদ জারিফ (১৬), ইছাখালী এলাকার মোতাহার (৫২), তৈলারদ্বীপ এলাকার মোহাম্মদ শাহীন (২৮) এবং বটতলী এলাকার আহসান উল্লাহ্ (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মইজ্জ্যারটেক থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিল। পথে শাহমীরপুর বাদামতল এলাকায় পৌঁছালে একটি গরুবাহী ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়।

এতে সিএনজির সামনের আসনে থাকা আব্দুল খালেক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় সিএনজি চালক এক হাতে মোবাইল ফোনে কথা বলছিলেন এবং অন্য হাতে গাড়ি চালাচ্ছিলেন। এতে সতর্কতার ঘাটতি থাকায় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।

নিহতের ছেলে আবু তারেক বলেন, “আমরা দুই ভাই কেপিজেডে চাকরি করি। পরিবার নিয়ে কর্ণফুলীর দৌলতপুর এলাকায় ভাড়া বাসায় থাকি। বাবা ফজরের নামাজ শেষে বাড়ি থেকে ভাড়া বাসায় আসছিলেন। পরে হাসপাতাল থেকে ফোন পেয়ে জানতে পারি তিনি মারা গেছেন।”

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সাবরিনা সুলতানা বলেন, “গুরুতর আহত অবস্থায় শিশুসহ আটজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন বৃদ্ধ মারা যান। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই রেজাউল করিম বলেন, “দুর্ঘটনার বিষয়ে শুনেছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য পেলে জানানো হবে।”

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

আরও পড়ুন

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...