শনিবার, ২৩ মে ২০২৬

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের পটিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার কচুয়ায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাহেদুল আলমের পুত্র মো: তাজলিম (১৭) ও একই এলাকার আকতার হোসেনের পুত্র শাহাদাত হোসেন সামি (১৬)।

এ ঘটনায় আহত হয়েছেন জয় (১৮) নামের আরো একজন। আহত জয়কে পটিয়া হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের বেপরোয়া গতির একটি বাস মোটরসাইকেল আরোহী তিনজনকে চাপা দিলে ঘটনাস্থলে একজন মারা যায় এবং পরে পটিয়া হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়। ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো: হারুনুর রশিদ জানান, দুুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করেছে। মোটরসাইকেল ও বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে শর্ট সার্কিটের আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই

কর্ণফুলী উপজেলার জুলধায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পাচঁটি বসতঘর...

কর্ণফুলীতে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩, কাভার্ডভ্যান ও মাইক্রোবাস জব্দ

চট্টগ্রামের কর্ণফুলীতে র‍্যাব ও ডিবি পুলিশের পৃথক অভিযানে প্রায়...

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, আহত মুদির দোকানদারের মৃত্যু

কর্ণফুলীর চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম করা...

কর্ণফুলীতে গরুবাহী পিকআপ-লরির সংঘর্ষে হেলপার নিহত

কর্ণফুলী উপজেলার শিকলবাহায় গরু বহনকারী পিকআপের সঙ্গে লরির সংঘর্ষে...

চট্টগ্রাম চেম্বার নির্বাচন: পূর্ণ প্যানেলে জয়ী ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ১২ বছরেরও...

চট্টগ্রামে নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদ

ঈদুল আজহাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে...

আরও পড়ুন

কর্ণফুলীতে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩, কাভার্ডভ্যান ও মাইক্রোবাস জব্দ

চট্টগ্রামের কর্ণফুলীতে র‍্যাব ও ডিবি পুলিশের পৃথক অভিযানে প্রায় ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গত শুক্রবার রাতে উপজেলার ফকিরনীর হাট এবং ক্রসিং...

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, আহত মুদির দোকানদারের মৃত্যু

কর্ণফুলীর চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম করা এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।শনিবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে...

কর্ণফুলীতে গরুবাহী পিকআপ-লরির সংঘর্ষে হেলপার নিহত

কর্ণফুলী উপজেলার শিকলবাহায় গরু বহনকারী পিকআপের সঙ্গে লরির সংঘর্ষে পিকআপের হেলপার নিহত হয়েছেন।শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কলেজ বাজার কমিউনিটি হাসপাতালের সামনে...

চট্টগ্রাম চেম্বার নির্বাচন: পূর্ণ প্যানেলে জয়ী ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ১২ বছরেরও বেশি সময় পর সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেছেন ব্যবসায়ীরা। শনিবার (২৩ মে) নগরীর আগ্রাবাদস্থ...