রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ৫ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ৩

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের আগ্রাবাদ হাজীপাড়া, আমবাগান ও বায়েজিদে পাঁচ শিশুকে ‘ধর্ষণচেষ্টা’র ঘটনা ঘটেছে।

শুক্রবার ২২ মে এসব ঘটনায় পুলিশ দুই নিরাপত্তা কর্মী ও এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন হাজীপাড়া জালালের কালোনি এলাকার নিরাপত্তা প্রহরী মো. এহসান (৪৫), আমবাগানের মোহাম্মদ বাতেন ও মান্ডাটিলা এলাকার নিরাপত্তা প্রহরী মো. হাসান (৪০)।

আগ্রাবাদ হাজীপাড়া : পুলিশ জানায়, ডবলমুরিং থানা এলাকায় ৭ ও ১১ বছরের দুই শিশুকে ডেকে খালি একটি প্লটে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি আশপাশের লোকজন দেখতে পেয়ে অভিযুক্ত মো. এহসানকে (৫৫) ধরে পিটুনি দেয়। এরপর পুলিশ আসামিকে আটক করতে গেলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। এহসানকে পুলিশ হেফাজতে নিতে গেলে কলোনির লোকজন প্রতিবাদ শুরু করে এবং তাকে নিজেদের কাছে রেখে দিতে চায়। পরে পুলিশ লোকজনকে বুঝিয়ে এহসানকে হেফাজতে নিয়ে থানায় নেয়।

এ ঘটনায় এহসানকে আসামি করে এক শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ডবলমুরিং থানায় মামলা করেছেন।

আমবাগান : নগরীর আমবাগান আবহাওয়া অফিসের পাশে ৬ ও ৮ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোহাম্মদ বাতেন নামে এক মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ। শুত্রুবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই শিশুর অভিযোগের ভিত্তিতে পরিবার ও স্থানীয়দের সহায়তায় বাতেন ও দুই শিশুকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

খুলশী থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, দুই শিশুকে ধর্ষণচেষ্টার সংবাদ শুনে আমি নিজে ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম ও অভিযুক্তকে থানায় নিয়ে আসি। ঘটনার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বায়েজিদ : এদিকে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বায়েজিদ থানা পুলিশ নিরাপত্তা প্রহরী হাসানকে গ্রেপ্তার করে। বায়েজিদ থানার ওসি আবদুল করিম বলেন, মান্ডাটিলা এলাকাটিতে নিম্ন আয়ের লোকজন বসবাস করে। সেখানকার একটি কলোনির প্রহরী হাসান একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করে বলে স্থানীয়দের অভিযোগ। এ ঘটনায় মামলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার রাতে নগরীর দক্ষিণ বাকলিয়া থানাধীন চেয়ারম্যানঘাটা এলাকায় শিশু ধর্ষণের অভিযোগ ওঠার পর সন্দেহভাজন মনির হোসেনকে নিজেদের জিম্মায় নেওয়ার চেষ্টায় বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। সন্ধ্যার পর থেকে থেমে থেমে চলা এ সংঘর্ষের কারণে শাহ আমানত সেতু থেকে বহদ্দারহাট সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে আহত হয় সাংবাদিকসহ অন্তত ৪০ জন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের মৃত্যু

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের মৃত্যু

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...