শনিবার, ২৩ মে ২০২৬

চট্টগ্রামে এরার বায়েজিদে ৫ বছরের শিশুকে এবং ডবলমুরিংয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

এবার চট্টগ্রাম নগরের বায়েজিদে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) বিকেল ৩টার দিকে বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

একই সময়ে চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানা এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে মারধর করেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তরের সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্প্রতি বাকলিয়া এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনার জের টেনে উত্তেজিত জনতা পুলিশকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তাদের লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে ডবলমুরিং থানার আগ্রাবাদ হাজিপাড়া সুন্নিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

বায়েজিদ বোস্তামী থানার ঘটনার সত্যতা নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, বিকেলে অভিযুক্তকে আটক করে মনছুরাবাদ ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় মামলা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ডবলমুরিং এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে সড়ক থেকে একটি নির্জন স্থানে টেনে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্ত যুবক। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং আটক করে মারধর করেন।

খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে প্রায় দুই ঘণ্টা পুলিশকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দীর্ঘ সময় পর অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং আইনগত প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুটির পরিবার ও সংশ্লিষ্টদের সঙ্গে পুলিশ কথা বলেছে এবং অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার নগরের বাকলিয়া এলাকায় সাড়ে তিন বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে একই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, যেখানে পুলিশের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কর্মীদের জন্য এক কোটি...

নাইক্ষ্যংছড়িতে সড়ক দূর্ঘটনায় চালক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সিএনজি দুর্ঘটনায় নুরুল আমিন (৫৬) নামে এক...

খুলশীর ২ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

চট্টগ্রাম নগরীর খুলশীর আমবাগান এলাকায় ২ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে...

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা, আসামির দোষ স্বীকার, কারাগারে প্রেরণ

চট্টগ্রামের দক্ষিণ বাকলিয়া এলাকায় চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনাকে...

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির ওমান প্রবাসী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রায়হান নামে ওমান ফেরত...

আনোয়ারায় মাদক সেবনকারী যুবককে কারাদণ্ড

আনোয়ারা উপজেলায় মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে সড়ক দূর্ঘটনায় চালক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সিএনজি দুর্ঘটনায় নুরুল আমিন (৫৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে।শুক্রবার (২২ মে) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার তুলাতলী-গর্জনিয়া বাজার সড়কের বড়ঘোনা টেক...

খুলশীর ২ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

চট্টগ্রাম নগরীর খুলশীর আমবাগান এলাকায় ২ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২২ মে) খুলশী আবহাওয়া অফিস সংলগ্ন রেল লাইনের পাশের একটি মাদ্রাসায়...

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা, আসামির দোষ স্বীকার, কারাগারে প্রেরণ

চট্টগ্রামের দক্ষিণ বাকলিয়া এলাকায় চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তকে নিজেদের জিম্মায় পেতে পুলিশকে সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখা ও দফায় দফায়...

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির ওমান প্রবাসী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রায়হান নামে ওমান ফেরত এক প্রবাসী হয়েছেন। এ ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (২২ মে) দুপুরে সীতাকুণ্ড...