শনিবার, ২৩ মে ২০২৬

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির ওমান প্রবাসী নিহত

আনোয়ার আজিম, ​সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রায়হান নামে ওমান ফেরত এক প্রবাসী হয়েছেন। এ ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুরে সীতাকুণ্ড থেকে ফটিকছড়ি ফেরার পথে ছোট কমলদহ ডাকঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া এলাকার মোহাম্মদ ইউছুপের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রায়হানের মা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় মাকে দেখতে সম্প্রতি ওমান থেকে দেশে ফিরেছিলেন তিনি। গত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে সীতাকুণ্ডে বেড়াতে যান রায়হান।
শুক্রবার সেখান থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফটিকছড়িতে ফেরার পথে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সীতাকুণ্ডের গফুর শাহ জামে মসজিদের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ধুমড়ে মুচড়ে পরে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের চাচাতো ভাই আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কর্মীদের জন্য এক কোটি...

নাইক্ষ্যংছড়িতে সড়ক দূর্ঘটনায় চালক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সিএনজি দুর্ঘটনায় নুরুল আমিন (৫৬) নামে এক...

খুলশীর ২ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

চট্টগ্রাম নগরীর খুলশীর আমবাগান এলাকায় ২ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে...

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা, আসামির দোষ স্বীকার, কারাগারে প্রেরণ

চট্টগ্রামের দক্ষিণ বাকলিয়া এলাকায় চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনাকে...

চট্টগ্রামে এরার বায়েজিদে ৫ বছরের শিশুকে এবং ডবলমুরিংয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

এবার চট্টগ্রাম নগরের বায়েজিদে পাঁচ বছর বয়সী এক শিশুকে...

আনোয়ারায় মাদক সেবনকারী যুবককে কারাদণ্ড

আনোয়ারা উপজেলায় মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি...

আরও পড়ুন

খুলশীর ২ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

চট্টগ্রাম নগরীর খুলশীর আমবাগান এলাকায় ২ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২২ মে) খুলশী আবহাওয়া অফিস সংলগ্ন রেল লাইনের পাশের একটি মাদ্রাসায়...

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা, আসামির দোষ স্বীকার, কারাগারে প্রেরণ

চট্টগ্রামের দক্ষিণ বাকলিয়া এলাকায় চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তকে নিজেদের জিম্মায় পেতে পুলিশকে সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখা ও দফায় দফায়...

চট্টগ্রামে এরার বায়েজিদে ৫ বছরের শিশুকে এবং ডবলমুরিংয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

এবার চট্টগ্রাম নগরের বায়েজিদে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) বিকেল ৩টার দিকে বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদনগর এলাকায়...

আনোয়ারায় মাদক সেবনকারী যুবককে কারাদণ্ড

আনোয়ারা উপজেলায় মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছেন।শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৬টার দিকে...