চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম মোঃ হাসান( ১৫)।
নিহত ছাত্র মিরেশ্বরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নয় দুয়ারিয়া এলাকার মোহাম্মদ মুসলিমের ছেলে । সে হাদি ফকিরহাট মাদ্রাসার নবম শ্রেণী ছাত্র।
আজ ২১মে ( বৃহস্পতিবার) সকাল ১১ টায় ছোট কুমিরা বাজারের উত্তর পাশে আকিলপুর সমুদ্র সৈকত রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রের সাথে থাকা সহপাঠী ওসমানের ভাস্য মতে, মিরসরাই উপজেলার হাদী ফকির হাট বাজার থেকে একদল স্কুল এবং মাদ্রাসার ছাত্র আকিলপুর সমুদ্র সৈকতে বেড়ানোর উদ্দেশ্যে রাস্তা ব্যারিকেড দিয়ে ট্রাকে উঠে ২৫ থেকে ৩০ জন ছাত্র। আকিলপুর রাস্তার মাথায় পৌঁছানোর পর ট্রাক থেকে নামার সময় নিহত হাসান উল্টো পাশে নামার সাথে সাথে চট্টগ্রাম মুখী পিছন থেকে আসা ট্রাকের নিচে পড়ে যায় এবং ঘটনা স্থলে মৃত্যু বারণ করে।
বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল হক বলেন, ঘটনাটি সত্য, আমরা ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করছি এবং আইনি প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
