যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত “নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের ক্রিকেটের বালক এবং বালিকা দু বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা। এছাড়া ফুটবল বালক বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক চট্টগ্রাম জেলা।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বালকদের ফুটবলে চট্টগ্রাম জেলা ৩-০ গোলে কক্সবাজার জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। তবে বালিকা বিভাগের ফুটবলে চট্টগ্রাম জেলা ০-১ গোলে খাগড়াছড়ি জেলার কাছে হেরে রানারআপ হয়েছে চট্টগ্রাম। তবে ক্রিকেটে চট্টগ্রামের ছিল জয়জয়কার।
ক্রিকেটের বালক বিভাগে চট্টগ্রাম জেলা ৫ উইকেটে বান্দরবান জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা বিভাগে চট্টগ্রাম জেলা ৭৮ রানে খাগড়াছড়ি জেলাকে পরাজিত করে শিরোপা জয় করে।
দ্বিতীয় দিনের খেলা শেষে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম মোঃ নাজিমুল হক
ও সিএমপি অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) চট্টগ্রাম মোঃ মোতাহার হোসেন এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মশিউল আলম স্বপন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক সালাহউদ্দিন, সদস্য শরীফুল ইসলাম তুহিন সহ বিভিন্ন উপ কমিটির আহবায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করেন মাহাবুবুর রহমান সাগর ও প্রতিমা দাশ।
আগামীকাল মঙ্গলবার তিন দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী দিনে ৪ টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম অ্যাথলেটিক্স ও দাবা, জেলা সুইমিং পুলে সাঁতার ও রাইফেল ক্লাব জিমনেসিয়ামে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
