কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত ৩০৪ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়।
শনিবার (১৬ মে) বিকাল ৫টা ৩০ মিনিটের সময় চকরিয়া উপজেলা পরিষদের সুগন্ধা মিলনায়তনে উপরোক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহী নেওয়াজ, কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল আউয়াল, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মাতামুহুরি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউসুফ বদরী এবং কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।
এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফ্যামেলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলোকে একটি সমন্বিত তথ্যভান্ডারের আওতায় আনা হবে। এতে সরকারি সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা দ্রুত ও সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি পরিবারকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
