শনিবার, ১৬ মে ২০২৬

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই মদের উৎপাদন ও পাচার উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, একসময় সীমিত আকারে উপজাতিদের ব্যবহারের জন্য উৎপাদিত হলেও বর্তমানে এটি বাণিজ্যিক রূপ নিয়েছে। সীমান্তঘেঁষা কয়েকটি এলাকায় গড়ে উঠেছে চোলাই মদ উৎপাদন ও সরবরাহের একটি সংঘবদ্ধ চক্র। এসব মদ প্রতিদিন কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাচার হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছে, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সীমান্ত এলাকার যুব সমাজ মাদকাসক্তির ভয়াবহ ঝুঁকিতে পড়বে। একই সঙ্গে সীমান্তপথে ইয়াবা, আইস ও অন্যান্য চোরাচালান পণ্যের বিস্তারও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (১৫ মে) কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজু আমতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩৭ লিটার বাংলা চোলাই মদ জব্দ করা হয়। স্থানীয় সচেতন ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রেজু আমতলী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রেজু মগপাড়া, গর্জনবনিয়া ও রেজু ফাত্রাঝিরি এলাকার কিছু উপজাতীয় পরিবার সীমিত পরিসরে বাংলা চোলাই মদ তৈরি করে আসছিল। তবে গত কয়েক মাসে উৎপাদনের পরিমাণ কয়েকগুণ বেড়ে যায়। বর্তমানে অতিরিক্ত উৎপাদিত মদ কক্সবাজারের উখিয়া, কুতুপালং ও কোটবাজার এলাকার বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায়, ফাত্রাঝিরি এলাকার কয়েকজন ব্যক্তি বিভিন্ন উৎপাদন কেন্দ্র থেকে চোলাই মদ সংগ্রহ করে প্রতিদিন অন্তত ১৫০ লিটারের বেশি মদ কক্সবাজারের বিভিন্ন এলাকায় বাজারজাত করছে। সীমান্তের দুর্গম পাহাড়ি পথ ও অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করে এসব মদ বহন করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাতের আঁধারে মোটরসাইকেল ও ছোট যানবাহনে করে চোলাই মদ সীমান্ত এলাকা থেকে বের করা হয়। অনেক ক্ষেত্রে পাহাড়ি পথ ব্যবহার করায় আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যাচ্ছে পাচারকারীরা।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, আগে নিজেদের খাওয়ার জন্য সামান্য পরিমাণে তৈরি হতো। এখন এটা পুরোপুরি ব্যবসায় পরিণত হয়েছে। তরুণদের মধ্যে এর প্রভাব ভয়ংকর আকার নিচ্ছে।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, রেজু ফাত্রাঝিরি স্টেশন চত্বরে তিন রাস্তার মোড়ে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন, রেজু আমতলী চেকপোস্টে তল্লাশি জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হলে চোলাই মদের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

তারা আরও জানান, সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হলে শুধু চোলাই মদ নয়, ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস) ও অন্যান্য চোরাচালান পণ্যের প্রবেশও কমে আসবে।

এ বিষয়ে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. জাফর ইকবাল বলেন, আমাদের তথ্য মতে চোলাই মদ বিভিন্ন জায়গায় বিক্রি বা পাচার করছে—এমন নির্দিষ্ট তথ্য এখনো হাতে নেই। এছাড়া মগপাড়ার কিছু এলাকায় আমাদের যাওয়া সীমিত। তবে সংবাদ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী দুর্গম এলাকায় প্রশাসনিক নজরদারি তুলনামূলক কম থাকায় মাদক ও চোরাচালান সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠছে। তাই দ্রুত সমন্বিত অভিযান ও স্থায়ী নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন রোববার

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের ৫১তম সভাপতি আকিব, সেক্রেটারি মাহি

রোটারির যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এর ২০২৬-২৭...

আরও পড়ুন

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে বেসরকারি...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...