রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।

শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ১৯ জন হলেন- যুবলীগ নেতা মো. মহিউদ্দিন প্রকাশ মহিউদ্দিন (৩৯), মো. সুমন (২৪), মো. ইমন (২৩), মো. মুর্তুজা মেহেদী প্রকাশ মেহেদী হাসান (২২), মো. বশর প্রকাশ হাসান (২৪), মো. সজিব (২৭), মো. মুসা (৪২), মো. সোহেল (২৮), মো. মনির (৩৭), রায়হান (২৯), ইলিয়াছ প্রকাশ মিলন (২৬), মো. জাহিদুল হক প্রকাশ সোহাগ (২৪), মো. শাহিন (২৭), মো. শরীফ (২০), মো. ছোটন প্রকাশ রাকিব মিয়া (২৮), আলামিন (২৪), মো. সাদ্দাম হোসেন (২৯), মো. রাসেল (২৫) ও মো. জয়নাল (২২)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ মে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী, বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের জানাজা শেষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে, জন সাধারণের ক্ষতি করার লক্ষ্যে ও নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে সমবেত হয়ে হাতে লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে কোতোয়ালী থানাধীন জামিয়তুল ফালাহ মসজিদের সামনে পাকা রাস্তার ওপর সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শুরু করে।

তাৎক্ষণিক এসআই শরীফ উদ্দিন বিষয়টি অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে কর্তৃপক্ষের নির্দেশে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বেলা সাড়ে ১১ টায় ঘটনাস্থল অর্থ্যাৎ সিএমপির কোতোয়ালী থানাধীন জামিয়তুল ফালাহ মসজিদের সামনে পাকা রাস্তার উপর অবস্থানকালে মিছিলে অংশগ্রহণকারীদের ধরতে ধাওয়া দিলে তারা কৌশলে অলি-গলি দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

ঐ সময় এসআই শরীফ উদ্দিন ঘটনাস্থল হতে আসামিদের ফেলে যাওয়া ১৫টি বিভিন্ন সাইজের ইটের ভাঙা টুকরা, ৮টি বিভিন্ন সাইজের কাঠের লাঠি পেয়ে জব্দতালিকা মূলে জব্দ করেন।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে কোতোয়ালী থানার মামলায় (নম্বর-২৭, তারিখ ১৫ মে) আদালতে সোপর্দ করা হয়। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২)/৭/৮/৯/১০/১২/১৩/১৪ মূলে মামলাটি করা হয়।

প্রাথমিকভাবে আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারাসহ এজাহার নামীয় পলাতক ও অজ্ঞাতনামা আসামিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী। আসামিরা পরস্পর যোগসাজশে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসারিত করার উদ্দেশ্যে বর্ণিত স্থানে ও আশপাশে অবস্থান নিয়ে দেশে-বিদেশ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে সন্ত্রাসী কার্যের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক বিভিন্ন ধরনের ভ্রান্তিমূলক তথ্য সম্প্রচার, রাষ্ট্রের ক্ষতিসাধনের চেষ্টা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন, সহায়তা, আসামিদের আশ্রয়দান ও প্ররোচিত করেছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...