চট্টগ্রামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট এর উপজেলা পর্যায়ের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাঁশখালী উপজেলা দল। আজ শুক্রবার চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
সৌজন্য সাক্ষাৎকালে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং মেধা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের উন্নয়নে বাঁশখালী উপজেলার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
চ্যাম্পিয়ন হয়ে বাঁশখালীর সম্মান বয়ে আনাতে দলের সকল খেলোয়াড়দের কক্সবাজার ট্যুরের ব্যবস্থা করে দিয়েছেন। এসময় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ভাগাভাগির পাশাপাশি আগামী দিনেও আরও ভালো সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার লোকমান আহমদ, সাবেক সদস্য সচিব রবিউল হক চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ আবদুল হক, এডভোকেট মোঃ নাছির উদ্দীন, সাবেক শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, এডভোকেট শওকত ওসমান, উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমদ, সদস্য সচিব রাসেল চৌধুরী, গুনাগরী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আলী, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শোয়াইবুল ইসলাম কায়েস, সদস্য সচিব রবিউল হাসান শাপলা, যুগ্ম আহবায়ক ইসলামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
