বুধবার, ২৯ জুলাই ২০২৬

চকরিয়ায় চলছে ৮ কোটি ৫২ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী- ঢেমুশিয়া -কোনাখালী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ কোটি ৫২ লাখ টাকা।

জানা গেছে, প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছেন ঠিকাদার মোহাম্মদ সেলিম রেজা। ইতোমধ্যে সড়কের কার্পেটিংসহ বিভিন্ন উন্নয়ন কাজ দৃশ্যমান হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। বর্তমানে উন্নয়ন কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

ঢেমুশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবের আহমদ বলেন, এলাকার সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়াতে এলাকাবাসী অনেক খুশি। এই সড়কটি দীর্ঘদিন অবহেলিত ছিল কিন্তু সরকার সড়কটির কাজ দ্রুত সময়ে সময় কাজ শুরু হওয়ায় এলাকাবাসী এই রাস্তার সুফল ভোগ করবে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুরুচ্ছফা বাবুল বলেন, রাস্তাটির কাজ প্রায় শেষের দিকে, এখন বদরখালী থেকে যে কোন গাড়ি খুব সহজে চট্টগ্রাম পৌছে যেতে পারবে।

আরেক স্থায়ী বাসিন্দা মোহাম্মদ ইউনুছ বলেন, বদরখালী-ঢেমুশিয়া- কোনাখালী সড়কটির উন্নয়ন হওয়ার কারণে পথচারীরা কষ্ট থেকে মুক্ত হবে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চট্রগ্রাম শহরে যাতায়াত করতে পারবে।

ঠিকাদার মোহাম্মদ সেলিম রেজা বলেন, এই সড়কটির উন্নয়নের গুনগত মান রক্ষা করা হচ্ছে। এই সড়কের উন্নয়ন কাজ প্রায় ৯০ভাগ সম্পন্ন। অল্পদিনের মধ্যে বাকি কাজ শেষ হবে। তিনি আরো বলেন, ৫ কিলোমিটার সড়কের প্রায় কাজ শেষ হওয়াতে এলাকাবাসী অনেক সন্তোষ প্রকাশ করে।

এলজিইডি সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে। সংশ্লিষ্টরা বলছেন, উন্নতমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে টেকসই সড়ক নির্মাণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে মানসম্মত কাজ বাস্তবায়নের ব্যাপারে নিয়মিত ল্যাবটেষ্ট করা হয় এবং মান সম্মত মালামাল দ্বারা কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...