শুক্রবার, ১৫ মে ২০২৬

ঘুমধুমে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এবার উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (১৫ মে) সকাল আনুমানিক ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী টিভি টাওয়ার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ইয়াবার চালানটি সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিক, পদাতিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ফেলে রাখা একটি ব্যাগ তল্লাশি করে ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় দায়িত্ব পালন করছে না, একইসঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধেও অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের মাদক দেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি সীমান্ত দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের অন্যতম ঝুঁকিপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে মিয়ানমার সীমান্ত ঘেঁষা দুর্গম পাহাড়ি এলাকা ও ঝোপঝাড় ব্যবহার করে পাচারকারীরা অভিনব কৌশলে ইয়াবা দেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে বিজিবির কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযানে অনেক চালান আটক হচ্ছে।

ঘুমধুম ইউনিয়নের একাধিক স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সীমান্ত এলাকায় রাতের আঁধারে মাদক কারবারিদের চলাচল আগের চেয়ে বেড়েছে। বিজিবি অভিযান চালানোর কারণে অনেক সময় তারা ইয়াবার চালান ফেলে পালিয়ে যায়।

স্থানীয় সচেতন মহলের মতে, সীমান্ত এলাকায় মাদক পাচার বন্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; একইসঙ্গে প্রয়োজন সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি। কারণ ইয়াবার ভয়াবহ ছোবলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যুবসমাজ।

নাইক্ষ্যংছড়ির করলিয়ামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর আলম হেলালী বলেন, মাদক এখন সীমান্ত এলাকার বড় আতঙ্কে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ইয়াবা উদ্ধারের ঘটনা প্রমাণ করে পাচারকারীরা এখনও সক্রিয়। এদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা প্রয়োজন।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের ব্যাপারে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে জড়িত পাচারকারীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। সংশ্লিষ্টদের দাবি, এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হালিশহরে ১১ কেজি গাঁজাসহ নারীসহ ৬ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের হালিশহর থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকায় অভিযান...

চকরিয়ায় চলছে ৮ কোটি ৫২ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী- ঢেমুশিয়া -কোনাখালী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কটির...

প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন,...

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

আরও পড়ুন

হালিশহরে ১১ কেজি গাঁজাসহ নারীসহ ৬ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের হালিশহর থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য...

চকরিয়ায় চলছে ৮ কোটি ৫২ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী- ঢেমুশিয়া -কোনাখালী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় বাস্তবায়নাধীন এ...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।বুধবার (১৩ মে) রাতে ইউনিয়নের আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।সূত্র...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...