চট্টগ্রাম নগরের হালিশহর থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, অভিযানে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটে প্রবেশ করে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বড় প্যাকেট থেকে গাঁজা বের করে ডিজিটাল ওজন মেশিনে মেপে ছোট ছোট পুরিয়া তৈরি করছেন।ফ্ল্যাট থেকে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেপ্তাররা হলেন— পাখি আক্তার (৩৫), মো. ফারুক (২৬), ফারজানা বেগম (২৬), মো. হানিফ মিয়া (২৭), শেখ ফরিদ (৩০) ও শাহানা বেগম (৫০)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উদ্ধার হওয়া মাদকসহ তাদের হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর এইচ
