বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণ এবং তাদের কল্যাণে একটি দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, রাষ্ট্র কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের ব্যক্তিগত ডিভাইস নয়, বরং জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল চালিকাশক্তি।

আজ ১৪ মে বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার দীর্ঘদিনের প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, ‘জনগণের সম্মিলিত মতামতই রাষ্ট্রকে পরিচালিত করে। একটি নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে সেই ইচ্ছাকে জনকল্যাণমূলক কাজে রূপান্তর করা।’

প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, কর্মকর্তাদের বিচ্ছিন্নভাবে থাকা সক্ষমতাকে সুনির্দিষ্ট লক্ষ্যে কেন্দ্রীভূত করতে হবে।

বিজ্ঞানের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ছড়িয়ে থাকা আলোকে যেমন লেজারে রূপান্তর করলে তার শক্তি বহুগুণ বেড়ে যায়, তেমনি প্রশাসনের কর্মকর্তাদের সম্মিলিত দক্ষতা ও আন্তরিকতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে সেটি আরও উৎপাদনশীল হয়ে উঠবে।’

তিনি দৃঢ়ভাবে বলেন, ‘কালেক্টিভ নলেজ বা সম্মিলিত জ্ঞানের চেয়ে বড় কোনো জ্ঞান নেই।’

মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রতিটি কাজ সংবিধান ও বিদ্যমান বিধিবিধানের আলোকে করতে হবে।

আইনের শাসনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সংবিধানই সকল আইন ও বিধির মূল ভিত্তি। এছাড়া, তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রশাসনে স্বচ্ছতা না থাকলে সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হয়। তাই দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনিক সকল স্তরে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন নিশ্চিত করতে হবে।

প্রচলিত আমলাতান্ত্রিক দূরত্ব কমিয়ে কর্মকর্তাদের জন্য একটি মুক্ত ও অংশগ্রহণমূলক কর্মপরিবেশ তৈরির আহ্বান জানান তথ্যমন্ত্রী।

তিনি কর্মকর্তাদের সৃজনশীল মতামত ও গঠনমূলক পরামর্শ দেওয়ার জন্য উৎসাহিত করেন।

সভায় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পেশাদার চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার, ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার

চট্টগ্রাম নগরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে মৌসুমী ফল বিতরণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব...

এই ক্রিকেট বোর্ডের সুন্দর ভবিষ্যত দেখছেন আলম

অনেকেই বলছেন নতুন ছেলেদের নিয়ে গঠিত এবারের ক্রিকেট বোর্ড...

চট্টগ্রামের স্টেডিয়াম এলাকায় মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

চট্টগ্রাম সফর করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।...

রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-স্ত্রী, সকালে পাশের কক্ষে মিললো স্বামীর ঝুলন্ত মরদেহ

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন স্বামী-...

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরেছে পুলিশ

গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি...

আরও পড়ুন

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, নিতে পারবেন না শপথ: আপিল বিভাগ

ঋণখেলাপি সংক্রান্ত মামলায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী শপথ গ্রহণ করতে পারবেন না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পৃথিবীতে যে শিশু আসবে সেই নবাগতকে স্বাগত...

থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায়...

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে দেশের বাইরে প্রথম সরকারি সফর সফলভাবে সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী। দেশে ফিরেই পরদিন বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা...