চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ট আসর শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এবারের আসরে ১০ টি দল অংশগ্রহণ করছে।
দলগুলো হল : চিটাগাং রয়েলস, নাইনটিজ উইলোস, চিটাগাং সিটি কর্পোরেশন মাস্টার্স, চট্টগ্রাম মাস্টার্স, আগ্রাবাদ মাস্টার্স, কুল ওয়ারিয়র্স, রিল্যায়েন্স স্পোর্টস, চট্টগ্রাম লিজেন্ড, হোয়াইট ফ্যালকন এবং হাক্কানি ক্রিকেট ক্লাব। শাহাদাত হোসেন। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্টিত হবে। সকাল ৯ টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম মাস্টার্স এবং আগ্রাবাদ মাস্টার্স।
দুপুর ২টায় দ্বিতীয় ম্যাচে কোল ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম লিজেন্ড পরষ্পরের মোকাবেলা করবে।
এদিকে আজ বৃহষ্পতিবার বিকেলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি উম্মোচন করা হয়েছে। টুর্ণামেন্টে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়কদের উপস্থিতিতে অনুষ্ঠিত ট্রফি উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি ও চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম আবদুল হান্নান আকবর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির কর্মকতাবৃন্দ, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড র্স্কোরার্স এসোসিয়েশনের কর্মকতা আরিফুল হক, জয়নাল আবেদিন, এরফানুল ইসলাম খান লাবু, আরিফ উদ্দিন রাসেল, নজরুল ইসলাম, ওমর ফারুক, আজিজুল হক বুলবুল, আলী আকবর, মাহামুদুল ইসলাম, সাইফুদ্দিন টিটু, সুফি হাসান শরীফ, ফজলে এলাহী পায়েল, সুজন দাশ, নুরুল করিম টিপু, ইয়াছিন আরাফাত সহ সদস্যবৃন্দ।
চট্টগ্রামনিউজ/ এসডি/
