বুধবার, ২৯ জুলাই ২০২৬

সাঙ্গু নদীতে দুপুর ১ টায় নিখোঁজ হৃদয়ের লাশ ভেষে উঠলো পরদিন সকাল ৬ টায়

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে হৃদয় (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। বুধবার, ১৩ মে শহরের ক্যাচিংঘাটা বোটঘাটা সাঙ্গু নদীতে দুপুর দেড়টায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয় হৃদয়।

বেলা গড়িয়ে গেলেও হৃদয় বাড়িতে ফিরে না আশায় তাকে খোঁজাখুঁজি তাট স্বজনরা।

খোঁজাখুজির এক পর্যায়ে সাঙ্গু নদীর চরে তার ব্যবহৃত জুতা ও কাপড় দেখতে পায় স্বজনরা পরে বিকাল ৫.৩০ এর দিকে বান্দরবান ফায়ার সার্ভিসে খবর দেয়ার পর,পায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে সাঙ্গু নদীতে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে।

সন্ধ্যার পর হৃদয় কে উদ্ধার করা না গেলে,উদ্ধার প্রকৃয়া বন্ধ রাখা হয়, ফায়ার সার্ভিসের দক্ষ ডুবুরি দল চট্টগ্রাম থেকে আনা হয় বৃহস্পতিবার রাতেই।

বৃহস্পতিবার (১৪ই মে) সকাল ৬ টায় ফায়ার সার্ভিসের ড়ুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনার আগেই সাঙ্গু নদীতে নিখোঁজ হৃদয়ের লাশ ভেসে উঠে।পরে তাকে উদ্ধার করে, লাশ বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়।

উদ্ধার অভিযানের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত, সহকারী পরিচালক, আব্দুল মান্নান আনছারী জানান,নিখোঁজের প্রায় ৪ ঘন্টা পর,আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের উদ্ধার টিম ঘটনাস্থলে যায়,উদ্ধার অভিযান পরিচালনা করে,সন্ধ্যার পর নিখোঁজ যুবকের সন্ধান না মেলায় চট্টগ্রাম থেকে ডুবুরি দল বান্দরবানে আনা হয়েছে,বৃহস্পতিবার,সকাল ৬ টায় উদ্ধার অভিযান পরিচালনার আগেই নিখোঁজ হৃদয়ের লাশ সাঙ্গু নদীতে ভেষে উঠে।

ডুবুরি দল নিখোঁজ যুবককে উদ্ধার করে তার লাশ বান্দরবান সদর থানায় বুঝিয়ে দিয়েছে বলে নিশ্চত করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত, সহকারী পরিচালক, আব্দুল মান্নান আনছারী।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...