শনিবার, ১১ জুলাই ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস এর চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেট সেমিফাইনাল সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস” এর চট্টগ্রাম পর্বের ৬ষ্ঠ দিনে ফুটবল ও ক্রিকেটের সেমিফাইনাল সম্পন্ন হয়েছে।
একই দিনে সিজেকেএস সুইমিং পুলে সাঁতার ও চট্টগ্রাম রাইফেল ক্লাবে ব্যাডমিন্টন শুরু হয়েছে।

আগামীকাল শুক্রবার সাঁতার ও ব্যাডমিন্টনের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। তাছাড়া শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অ্যাথলেট্রিক্স, সিজেকেএস জিমনেসিয়ামে মার্শাল আর্ট ও সিজেকেএস মিলনায়তনে দাবা ইভেন্ট অনুষ্ঠিত হবে।

আজ বৃহষ্পতিবার ফুটবলের বালক বিভাগে আনোয়ারা ও সীতাকুন্ড এবং বালিকা বিভাগে পটিয়া ও রাউজান উপজেলা ফাইনালে উঠেছে। সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফুটবল বালক বিভাগের সেমিফাইনালে সীতাকুণ্ড উপজেলা টাইব্রেকারে ৪-৩ গোলে হাটহাজারী উপজেলাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে অমিমাংসিত ছিল। অপর সেমিফাইনালে আনোয়ারা উপজেলা ৩-০ গোলে কর্ণফুলী উপজেলাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে রাউজান ১-০ গোলে পাহাড়তলীকে এবং দ্বিতীয় সেমিফাইনালে পটিয়া ১-০ গোলে ফটিকছড়িকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
ক্রিকেটের বালক বিভাগে ফাইনালে উঠেছে আনেয়ারা উপজেলা ও বাঁশখালী উপজেলা আর বালিকা বিভাগে বোয়ালখালী উপজেলা ও সীতাকুণ্ড উপজেলা ফাইনালে উঠেছে ।

সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত বালকদের ১ম সেমিফাইনালে আনোয়ারা উপজেলা ১০ রানে বায়েজিদ থানাকে এবং ২য় সেমিফাইনালে বাঁশখালী উপজেলা ৮ উইকেটে কর্ণফুলী উপজেলাকে পরাজিত করে ফাইনালে উঠে।

অপরদিকে সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন মাঠে বালিকা ক্রিকেটের সেমিফাইনালে বোয়ালখালী উপজেলা ৫২ রানে আনোয়ারা উপজেলাকে ও সীতাকুণ্ড উপজেলা ৮ উইকেটে বাঁশখালী উপজেলাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে ।

এদিকে আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম রাইফেল ক্লাবে ও সিজেকেএস সুইমিং পুলে শুরু হয়েছে ২ দিনব্যাপী ব্যাডমিন্টন ও সাঁতার ইভেন্ট। আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে এই দুই ইভেন্টের চুড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।

পাশাপাশি আগামীকাল শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হবে অ্যাথলেট্রিক্স প্রতিযোগিতা। একি সাথে চলবে মার্শাল আর্ট ও দাবা ইভেন্ট।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে জরুরি ত্রাণ নিয়ে জেলা প্রশাসক আব্দুল মান্নান

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের...

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালকসহ আহত ১০

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের...

মিরসরাইয়ে বাসচাপায় প্রাণ গেল অজ্ঞাত নারীর

মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় অজ্ঞাত এক নারী...

আনোয়ারায় জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া সাত্তার মাঝির...

রাঙ্গুনিয়ায় নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নৌকা উল্টে যুবক নিখোঁজ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে...

ঢাকা মেডিক্যালে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি উৎসবে শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের...

আরও পড়ুন

পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে জরুরি ত্রাণ নিয়ে জেলা প্রশাসক আব্দুল মান্নান

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সরেজমিনে পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান।শনিবার (১১...

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালকসহ আহত ১০

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগেছে তিশা পরিবহনের একটি বাসের। এতে বাসটির চালক ও সহকারীসহ...

মিরসরাইয়ে বাসচাপায় প্রাণ গেল অজ্ঞাত নারীর

মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।শনিবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নারীর বয়স আনুমানিক...

আনোয়ারায় জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া সাত্তার মাঝির ঘাট এলাকা থেকে সাগরের জোয়ারে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার...