বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস” এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচলাইশ থানা। বালক বিভাগের ফাইনালে বাঁশখালী উপজেলা ৬৩-৩৯ পয়েন্টে ফটিকছড়ি উপজেলাকে পরাজিত করে।
অপরদিকে বালিকা বিভাগে পাচলাইশ থানা ৫৮-৪৩ পয়েন্টে বোয়ালখালী উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার ও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) গোলাম মাঈনউদ্দিন হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার চট্টগ্রাম আবদুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী থানা নির্বাহী কর্মকতা জামশেদুল আলম, বোয়ালখালী থানা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম তুহিন, ক্রীড়া সংগঠক মুসা বাবলু, সিজেকেএস কাউন্সিলর জাফর ইকবাল, সহ প্রশাসনিক কর্মকর্তা আমীর হোসেন, খেলায় অংশগ্রহণকারী উপজেলার শিক্ষা কর্মকতা, দলের খেলোয়াড় ও কর্মকতা সহ সংলিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে বালিকা ফুটবলে পটিয়া উপজেলা ৫-০ গোলে হাটহাজারী উপজেলাকে পরাজিত করে। প্রতিযোগিতার ৪র্থ দিনে অনুষ্টিত এই ম্যাচে হ্যাট্রিক করার গৌরব অর্জন করে পটিয়া উপজেলা দলের মাইরিন আক্তার। প্রতিযোগিতায় এটি প্রথম হ্যাটট্রিক। মাইরিন আক্তার খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেনী ছাত্রী ও পটিয়া মহিলা ফুটবল একাডেমির খেলোয়াড়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...