রবিবার, ৩ মে ২০২৬

শাহ আমানতে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২৭ লাখ টাকার ১৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।

শনিবার (২ মে) রাত ১১টায় বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই টিমের নেতৃত্বে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স আন্তর্জাতিক অ্যারাইভাল হলে অভিযান চালিয়ে দুইটি সিগারেটের চালান জব্দ করে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-493 এর যাত্রী চকরিয়ার মো.শামসুদ্দিনের ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন এবং আন্তর্জাতিক অ্যারাইভাল হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়।

তিনি বলেন, আটক পন্যের চালান জব্দ করা হয়েছে যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে।

আটক যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধে ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই, বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্স সহ সর্বোপরি বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বোচ্চ নজরদারি চলমান থাকবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে...

চট্টগ্রামে ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ, ব্যবসায়ীর ১১ বছর কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর এবি ব্যাংক লিমিটেডের জুবিলি রোড শাখা থেকে...

সরকার রাজনৈতিক পরিচয়ে বৈষম্য চায় না: প্রধানমন্ত্রী

সরকার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করতে চায় না বলে...

মোবাইল কোর্ট জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার, যার মধ্যে রয়েছে...

সিন্ডিকেট-দুর্নীতির বিরুদ্ধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, ভেজাল রোধ, সিন্ডিকেট ভাঙতে, দুর্নীতি দমন...

সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপ-ট্রাকের সংঘর্ষে ৭ নির্মাণ শ্রমিক নিহত

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি...

আরও পড়ুন

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, শুধু...

চট্টগ্রামে ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ, ব্যবসায়ীর ১১ বছর কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর এবি ব্যাংক লিমিটেডের জুবিলি রোড শাখা থেকে ৪৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৮৮৫ টাকা অর্থ আত্মসাতের মামলায় গিয়াস উদ্দিন ওরফে কুসুম...

সরকার রাজনৈতিক পরিচয়ে বৈষম্য চায় না: প্রধানমন্ত্রী

সরকার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “জাতীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। মতভেদ থাকতে পারে,...

মোবাইল কোর্ট জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ সাশ্রয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার, যার মধ্যে রয়েছে সন্ধ্যা ৭টার পর মার্কেট বন্ধ রাখা। সঠিক সময়ে মার্কেট বন্ধ করা হয় কি না তা...