মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।

শুক্রবার (১ মে) সকাল থেকেই নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির এবং পটিয়ার কর্তালা বেলখাইন সদ্ধর্মালংকার বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে ভিড় করেন সব বয়সী নারী-পুরুষ। এসময় পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণের মধ্য দিয়ে বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন ভক্তরা।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, আজকের এই বৈশাখী পূর্ণিমাতেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বোধিজ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ অর্জন করেন। তাই দিনটি তাদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ।

সাম্য, মৈত্রী ও অহিংসার বার্তা বহনকারী বুদ্ধের দর্শন আজও বিশ্ব মানবতার জন্য প্রাসঙ্গিক। তাঁর বাণী—হিংসা দিয়ে হিংসার অবসান হয় না, বরং অহিংসাই শান্তির পথ—এই চেতনাকে ধারণ করেই দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিনব্যাপী বুদ্ধপূজা, শীল গ্রহণ, পিণ্ডদান এবং ভিক্ষু সংঘকে দানসহ নানা ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে।

এদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।” একই সঙ্গে তিনি বৌদ্ধ ধর্মের পঞ্চশীল নীতির গুরুত্ব তুলে ধরেন।

অন্যদিকে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন-এর উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। সকালে বুদ্ধপূজা ও শীল গ্রহণের মাধ্যমে শুরু হওয়া আয়োজনের অংশ হিসেবে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বর্ণাঢ্য আয়োজন, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করছে দেশের বৌদ্ধ সম্প্রদায়।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা-মেয়ে আহত

চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্বকাপের ফাইনাল খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে কিশোর...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল, জয় পেয়েছে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায়...

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি...

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া...

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের...

আরও পড়ুন

বাঁশখালীতে ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা-মেয়ে আহত

চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্বকাপের ফাইনাল খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সার্জারি...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল, জয় পেয়েছে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল...

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ক্লাবেব সাংগঠনিক ও ভবিষ্যত ক্রীড়া কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ জুলাই) উপজেলার ধলই ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকার...