মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ঐতিহাসিক জব্বারের বলী খেলা

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।

তিনি তার সে কথা রাখলেন। আজ ২৫ এপ্রিল শনিবার লালদীঘি মাঠে জব্বারের বলী খেলার ফাইনালে আগের আসরের রানার আপ নিজ জেলার রাশেদকে পরাজিত করে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে।

উত্তেজনায় ভরা ফাইনালে দু জনই লড়েছেন প্রাণপন। কেই কারে নাহি ছাড়ে সমানে সমান। রুদ্ধশ^াস লড়াইয়ে শেষ পর্যন্ত পেরে উঠেনি রাশেদ। যদিও তার এই হারে রাশেদ বেশ নাখোশ। এর আগে সেমিফাইনালে রাশেদ পরাজিত করে সেনাবাহিনীর সদস্য মিঠুকে পরাজিত করে নেয়।

দ্বিতীয় সেমিফাইনালে বাঘা শরীফের প্রতিদ্বন্দ্বী ছিলেণ তারই গুরু শাহজালাল বলী। তিনি খেলেননি শরীফের সাথে। ফলে না খেলেই ফাইনালে শরীফ।

ফাইনালে প্রায় ৩০ মিনিটের বেশি লড়াইয়ে শেষ পর্যন্ত রাশেদকে কুপোকাত করেন বাঘা শরীফ। এর আগে তৃতীয় স্থান নির্ধারনী খেলায় মিঠুকে হারিয়ে তৃতীয় হয়েছেন শাহজালাল। গত আসরে সেমিফাইনালে চার জনই ছিলেন কুমিল্লার।

এবারে সেনাবাহিনীর মিঠুর কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন কুমিল্লার কামাল বলী। এর আগে কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচে জিতে সেমিফাইনালে গিয়েছিলেন শাহজালাল, বাঘা শরীফ, মিঠু এবং রাশেদ। চ্যাম্পিয়ন হিসেবে বাঘা শরীফ পেয়েছেন ট্রফি এবং নগদ ৩০ হাজার টাকা।

রানার আপ রাশেদ পেয়েছেন ট্রফি এবং নগদ ১৫ হাজার টাকা। তৃতীয় হওয়া শাহজালাল ১০ হাজার এবং চতুর্থ মিঠু পেয়েছেন ৫ হাজার টাকা।

এবারের বলী খেলায় একশর কম বলী অংশ গ্রহণ করেন বলে জানান বলী খেলা কমিটির সাধারন সম্পাদক শওকত আনোয়ার বাদল। তবে বিপুল দর্শকের উপস্থিতি বলী খেলাকে প্রানবন্ত করে তুলে।

খেলা শুরুর আগে উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কমিশনার হাসান মোঃ শওকত আলী। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...