শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সিআরবিতে রেলপথ মন্ত্রীর প্রস্তাবিত হাসপাতাল এলাকা পরিদর্শন

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের চুক্তি ছিল বেসরকারি সংস্থার সাথে। এটির এতদিন কার্যক্রম ছিল না, সরকার এখন বিষয়টি পর্যালোচনা করছে। চট্টগ্রামের মানুষ যদি না চায় তবে জনগণের বিরুদ্ধে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে না।
মন্ত্রী বলেন, পরিবেশের ক্ষতি করে কোন হাসপাতাল হবে না। তবে পরিবেশ ঠিক রেখে, মানুষের মতামতের ভিত্তিতে হাসপাতাল নির্মাণের বিষয়টি মন্ত্রণালয় পর্যালোচনা করছে।

আজ ১৯ এপ্রিল রোববার সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী শেখ রবিউল আলম চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) সংলগ্ন এলাকায় হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের সাইট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

মন্ত্রী সন্ধ্যায় রেলওয়ে সিআরবি ভবনে রেলওয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন-পরিবেশের ক্ষতি করে বা নগরবাসীকে ঝুঁকিতে ফেলে সরকার কোনো প্রকল্প বাস্তবায়ন করবে না। পিপিপি পদ্ধতিতে হাসপাতাল নির্মাণে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছে, চুক্তি অনুযায়ী তারা অর্থ পরিশোধও করেছে। বর্তমান সরকার এখানে হাসপাতাল নির্মাণ করবে কিনা সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। শুরুতে ২৫০ শয্যা থেকে পরবর্তীতে ৫০০ শয্যার হাসপাতালে উন্নীত করার কথা ছিল। ওই সময়ে স্থানীয় মানুষের বিরোধিতায় এই হাসপাতাল নির্মাণ কাজ শুরু হয়নি।

সাম্প্রতিক সময়ে সিআরবিতে বেসরকারি মেডিকেল কলেজ কাম হাসপাতাল নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হলে চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকবৃন্দ, পবিবেশ ও উন্নয়ন সংগঠন, পেশাজীবী, মানবাধিকার সংগঠনসহ একাধিক সংগঠন এই উদ্যোগের বিরোধিতা করে পত্রিকায় বিবৃতি দিয়েছে। এর মধ্যে রেলমন্ত্রী হাসপাতাল নির্মাণের প্রস্তাবিত এলাকা পরিদর্শনে আসার খবরে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আজ রোববার সিআরবি এলাকায় একাধিক পরিবেশবাদী সংগঠন সহ স্থানীয়রা বিক্ষোভ করে। এমনকি মন্ত্রী সন্ধ্যায় সিআরবি এলাকায় প্রবেশের সময়ও একটি সংগঠন বিক্ষোভ করে হাসপাতাল নির্মাণের বিপক্ষে স্লোগান দেয়।

হাসপাতালের বিরুদ্ধে চট্টগ্রামের নানান শ্রেণিপেশার মানুষের চলমান আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্দোলন কে করছে, কেন করছে-এটি তাদের বিষয়। কেউ হয়তো জেনে করছেন, কেউ না জেনে করছেন। তবে আমরা একটি চলমান প্রকল্পের সাইট পরিদর্শন করে এলাকাটির বর্তমান অবস্থা, জমির ব্যবহার, অবৈধ স্থাপনা এবং রেলওয়ের সম্পদের বিস্তারিত পর্যালোচনা করতে চেয়েছি।

এদিকে আজ রোববার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের ‘সিআরবিতে হাসপাতাল নির্মাণ হবে না’ এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা রেলপথ মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করলে মন্ত্রী বলেন-‘মেয়র ডা. শাহাদাত হোসেনর সাথে আমার গতকাল (গত শনিবার) কথা হয়েছে। তিনি হাসপাতাল নির্মাণে এখানকার জনগণের বিরোধিতার বিষয়টি উল্লেখ করেছেন। আমিও এই বিষয়ে আশ^স্থ করেছি যে-জনগণের মতামত উপেক্ষা, পরিবেশের ক্ষতি করে কোন হাসপাতাল হবে না। তবে পরিবেশ ঠিক রেখে, মানুষের মতামতের ভিত্তিতে হাসপাতাল নির্মাণের বিষয়টি মন্ত্রণালয় পর্যালোচনা করছে।

সিআরবি সংলগ্ন এলাকায় হাসপাতাল নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শনে সময় ছিল বিকেল চারটা। রেলমন্ত্রী সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিআরবি এলাকায় এসে পৌঁছান।

মন্ত্রী সিআরবি এলাকায় প্রবেশের সময় সাত রাস্তার মোড়ে একদল তরুণ প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে বিক্ষোভ করেন। ‘বে অব বেঙ্গল পিপলস নেটওয়ার্ক’ ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন।

পরিদর্শনকালে রেলমন্ত্রী রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রস্তাবিত হাসপাতালের স্থান ঘুরে দেখেন। এ সময় তাঁকে সাইট এলাকার সম্পর্কে অবহিত করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন এবং রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী মো. সবুক্তগীণ।

এসময় আরও উপস্থিত ছিলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী, প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা, বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী, কালুরঘাট সেতুন প্রকল্প পরিচালক প্রকৌশলী আবুল কালাম চৌধুরীসহ উর্ধতন কর্মকর্তারা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...