রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

মোহাম্মদ রিদুয়ান হাফিজ চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।

ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের স্থায়ী ভবনের চেহারা দেখা নাই। ফলে ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দৈনন্দিন কার্যক্রম বিভিন্ন চলছে অস্থায়ী ভবনে।

ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদে স্থায়ী ভবন না থাকার কারণে সেবাপ্রাপ্তিদের ব্যহত হচ্ছে দৈনন্দিনের সেবা। ২০০২ সালে তৎকালীন বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং  বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জনগনের অধিকতর সেবা নিশ্চিতে পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন থেকে ঢেমুশিয়াকে আলাদা ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করেন।

ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য সাবেক চেয়ারম্যান নাজেম উদ্দিন চৌধুরী ৪০শতক জমি দান করেন। ২০০৩ সালে ইউনিয়ন পরিষদের স্থায়ী ভবন নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন চারদলীয় জোট সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। সে সময় ভবন নির্মাণে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়। উক্ত ঠিকাদার ভবন নির্মাণ কাজ শুরু করে ২০/২৫ ভাগ কাজ শেষ করে। কিন্ত আইনি জটিলতার কারণে ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেই ঠিকাদার প্রতিষ্ঠান। আইনি জটিলতার কারণে উচ্চ আদালতে যান ঠিকাদার প্রতিষ্ঠান। দীর্ঘ আইনি জটিলতার কারণে ভবন নির্মাণ কাজ স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।

২০০৩ সালে ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার পর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শিকদার স্থায়ী ভবন না থাকায় পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে। ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শিকদার মৃত্যুর পর ঢেমুশিয়া ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন নাজেম উদ্দিন চৌধুরী। স্থায়ী ভবন না থাকায় তিনিও ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী বিদ্যালয়ের ভবনে পরিষদের কার্যক্রম পরিচালনা করেন।

এরপর ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন রোস্তম আলী। তিনিও ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেন ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভবনে। এরপর ঢেমুশিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন নুরুল আলম জিকু। তিনিও স্থায়ী ভবন না থাকায় ঢেমুশিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড হেতালিয়া পাড়া রাস্তার মাথায় তিনটি দোকান ভাড়া করে পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেন।

সর্বশেষ ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন এস এম মঈনুদ্দিন চৌধুরী। তিনিও স্থায়ী ভবন না থাকায় তাদের পারিবারিক খাচারিরুমে পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে আসছেন। সে কার্যক্রম এখনো চলমান রয়েছে।

ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ঢেমুশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছাবের আহমদ বলেন, আমরা ঢেমুশিয়া ইউপি সদস্য থাকাকালীন আমাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে অনেক কষ্ট হয়েছে। কারণ, আমাদের স্থায়ী ভবন না থাকার কারণে বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। তাই ঢেমুশিয়া ইউনিয়ন বাসীর সুবিধার্থে ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী ভবনের দরকার। এমতাবস্থায় সরকার থেকে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।

ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য সরকারের পক্ষে থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব দ্রুত সময়ে সরকার ভবন নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিবে বলে আশা করি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার বলেন, স্থায়ী ভবনের জন্য ইতিপূর্বে পত্র প্রেরণ করা হয়েছে। আশা করছি দ্রুত সময়ে কাজ শুরু হবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

আরও পড়ুন

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।গতকাল শনিবার সন্ধ্যা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...