সোমবার, ৮ জুন ২০২৬

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে পেট্রোল জব্দ

বাঘাইছড়ি রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অভিযানে অবৈধভাবে মজুত করা ৭৪ লিটার জ্বালানি তেল (পেট্রোল) জব্দ করা হয়েছে।

৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢেবার পাড়া এমএমসি ব্রিক ফিল্ডের পার্শ্বে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব পেট্রোল জব্দ করে বিজিবি।

মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে অধীনস্থ রিভারঘাট পোষ্টের পোষ্ট কমান্ডার হাবিলদার মোঃ আসাদুজ্জামান অভিযানটি পরিচালনা করে। উক্ত অভিযানে সময়ে অসাধু ব্যবসায়ী বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে ০৩টি প্লাস্টিকের জারিকেন ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ০৩টি প্লাস্টিকের জারিকেনে মোট ৭৪ লিটার জ্বালানী পেট্রোল জব্দ করতে সক্ষম হয় ।

জব্দকৃত পেট্রোলের সিজার মূল্য ৯২৫০ টাকা।

মারিশ্যা জোন ২৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জ্বালানি তেল জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন সীমান্তে নিরাপত্তার পাশাপাশি অবৈধ পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। এধরণের অভিযান চলমান থাকবে।
পরে জব্দকৃত জ্বালানি আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো.সাদমান সায়েদ রাফিন (৮) নামের...

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, ডাকাতির...

বোয়ালখালীতে দুই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার...

হালিশহরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জনতার হাতে আটক চালক

চট্টগ্রাম নগরের হালিশহরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে...

“ন্যায়বিচার পেয়েছি” রামিসার বাবা

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর...

আরও পড়ুন

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো.সাদমান সায়েদ রাফিন (৮) নামের এক শিশু মৃত্যু হয়েছে।রবিবার (৭ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬নাম্বার ওয়ার্ডের সৈয়দ...

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, ডাকাতির প্রস্তুতি, পরোয়ানাভুক্ত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।কক্সবাজার জেলা পুলিশ সুপারের...

বোয়ালখালীতে দুই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দীনকে...