মঙ্গলবার, ১৯ মে ২০২৬

তেল–গ্যাস সংকটে “স্কুল ফিডিং” এর খাবার পৌঁছায়নি আনোয়ারার ৩১ বিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারায় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’র উদ্বোধনের দিনেই তেল ও গ্যাস সংকটে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হওয়ায় খাবার পৌঁছেনি ৩১টি বিদ্যালয়ে।

রোববার (২৯ মার্চ) সকালে আনোয়ারা উপজেলার ১১০টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়। আনোয়ারা উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

এই পরিস্থিতিতে খাবার সরবরাহের ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গ্যাস ও তেল সংকটে মাঝপথে গাড়ি আটকে যাওয়া, দূরবর্তী এলাকায় পৌঁছাতে না পারাসহ বিভিন্ন কারণে এই ঘটনা ঘটেছে। বিষয়টি ‘প্রথম দিন হিসেবে’ এই সমস্যা হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি স্কুল ফিডিং কর্মসূচি (ফেইজ-১) প্রকল্পের আওতায় সারাদেশের (দরিদ্রপ্রবণ) ৮ বিভাগের মধ্যে ৬২টি জেলার ১৫০টি উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পুষ্টিকর টিফিন দেওয়া হচ্ছে। এরমধ্যে চট্টগ্রাম বিভাগে ১৩টি উপজেলা এই কার্যক্রমের আওতায় রয়েছে। চট্টগ্রাম জেলায় একটি মাত্র উপজেলা হিসাবে আনোয়ারা এই প্রকল্পে নির্বাচিত হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের সার্বিক পুষ্টিমান ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির আওতায় বিদ্যালয় চলাকালীন প্রতিদিন শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সমৃদ্ধ ফর্টিফাইড বিস্কুট, ইউএইচটি মিল্ক, বন রুটি, সিদ্ধ ডিম ও কলা/স্থানীয় মৌসুমি ফল বিতরণের কথা।

আনোয়ারা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে, আনোয়ারা উপজেলায় ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ২০ হাজারের বেশি শিক্ষার্থীর এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা রয়েছে। তবে কর্মসূচির প্রথমদিনে ৩১ টি বিদ্যালয়ে শিক্ষার্থীরা এই খাবার পাইনি বলে অভিযোগ করেছেন।

এ বিষয়ে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে খবর নিয়ে জানা যায়, অধিকাংশ বিদ্যালয়ে খাবার পৌঁছায়নি, আবার অনেক বিদ্যালয়ে পৌঁছালেও তা নির্দিষ্ট সময়ের তুলনায় অনেক দেরিতে।

রমজান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোজাহের জানান, আমাদের সাথে মিটিং এ কথা হয় সকাল ১১টার মধ্যে বিদ্যালয়ের মধ্যে খাবার পৌঁছানোর কথা কিন্তু বাধ্য হয়ে আমরা হাইলধর ইউনিয়নের প্রায় বিদ্যালয়ের শিক্ষকদের পরৈকোড়া ইউনিয়ন থেকে খাবার আনতে হয়েছে। বেলা ১ টায় আমাদের বিদ্যালয়ে খাবার পৌঁছে।

আনোয়ারা সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কুমার গুপ্ত বলেন, ১১ টার মধ্যে খাবার আসার কথা কিন্তু বিকেল ৪টা পেরিয়ে ক্লাস টাইম শেষ হলেও খাবার পৌঁছায়নি। রোববার খাবার দেওয়ার খবরে শিক্ষার্থীরাও নিজেদের টিফিন আনেনি, তারাও ক্ষুধায় কষ্ট পেয়েছে। ওই পরিস্থিতিতে খাবার সরবরাহ প্রতিষ্ঠানের যে নাম্বার দেওয়া হয়েছিল সেটাতে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে খাবার সরবরাহের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘স্বদেশপল্লীর’ ক্লাসটার কো-অর্ডিনেটর মোহাম্মদ নাহিদ বলেন, খাবার পৌঁছানোর জন্য আমরা ৪-৫টি গাড়ি (সিএনজিচালিত অটোরিকশা) দিয়েছি। তবে গ্যাস সংকট, মাঝপথে গাড়ি বন্ধ হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যার কারণে সব বিদ্যালয়ে। খাবার পাঠানো সম্ভব হয়নি। প্রথমদিন হিসেবে এই সমস্যাটি হয়েছে। কাল থেকে সব ঠিকঠাক মত হবে আশা করছি।

আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিন্দোল বারীর বলেন, “আজ আনোয়ারায় কার্যক্রমের প্রথম দিন। ৩১ বিদ্যালয় থেকে খাবার না পাওয়ার তথ্য পেয়েছি । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে “স্বদেশপল্লীর”প্রকল্প পরিচালক তাসনিম বলেন,“যথাসময়ে ১১০টি বিদ্যালয়ে খাবার পৌঁছানোর কথা ছিল। কিন্তু আনোয়ারা–কর্ণফুলী এলাকার কোনো পাম্প সকালে থেকে তেল দেয়নি। পাম্পগুলো বন্ধ থাকায় আমাদের ৫টি গাড়ি সময়মতো খাবার পৌঁছাতে পারেনি।” পরবর্তী দিন থেকে আরো কয়েকটি গাড়ি বাড়িয়ে সময়মত খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।

আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় একই রাতে দুই যুবককে গুলি

চট্টগ্রামের লোহাগাড়ায় একই সন্ধ্যায় পৃথক স্থানে দুই ব্যাটারিচালিত রিকশাচালক...

স্বামীর পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্ত্রীর

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতি তাড়ানোর জন্য পাতা অবৈধ...

পিসিআইইউতে অনুষ্ঠিত হলো ১ম পিসিডিএফ পাবলিক স্পিকিং ওয়ার্কশপ 

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে  অনুষ্ঠিত হয়েছে “১ম পিসিডিএফ...

কর্ণফুলীতে ভাড়া বাসায় মিলল নারীর ঝুলন্ত মরদেহ

কর্ণফুলীর শিকলবাহায় গীতা দে (৫৫) নামে এক নারীর ঝুলন্ত...

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা,...

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ...

আরও পড়ুন

লোহাগাড়ায় একই রাতে দুই যুবককে গুলি

চট্টগ্রামের লোহাগাড়ায় একই সন্ধ্যায় পৃথক স্থানে দুই ব্যাটারিচালিত রিকশাচালক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।আহতদের একজনকে পাহাড়ি সন্ত্রাসী তৌহিদ গ্রুপ গুলি করেছে বলে...

স্বামীর পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্ত্রীর

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতি তাড়ানোর জন্য পাতা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবি আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৯ মে) ভোরে...

কর্ণফুলীতে ভাড়া বাসায় মিলল নারীর ঝুলন্ত মরদেহ

কর্ণফুলীর শিকলবাহায় গীতা দে (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৮) মে রাত ১১টার দিকে শিকলবাহা ৭নম্বর ওয়ার্ডের শাহাজান ম্যানশন নামে...

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে আদর দাশ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে...