রবিবার, ১৪ জুন ২০২৬

ঈদের ছুটিতেও আনোয়ারায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা, ৫ টি নরমাল ডেলিভারি সম্পন্ন

মোহাম্মদ রিয়াদ হোসেন : স্টাফ করেসপন্ডেন্ট

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আনোয়ারায় ব্যতিক্রমী ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ছুটির দিনগুলোতেও সেবা কার্যক্রম পুরোদমে চালু ছিল।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ঈদ উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ ছুটির সময়ে মা, শিশু ও কিশোর-কিশোরীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। এই সময়ে কেন্দ্রগুলোতে মোট ৫ টি নরমাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব সফলভাবে সম্পন্ন হয়। এ ছাড়া ২০ জন গর্ভকালীন সেবা , ১৫ জন প্রসব পরবর্তী সেবা , ৩৫ জন সাধারন রোগী এবং ০৫ জন কিশোর-কিশোরীকে বিভিন্ন প্রকারের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়েছে।

ঈদের ছুটিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা প্রদান করেছেন।

উপজেলার মেডিকেল অফিসার (মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) ডা. শাহেদা আকতার জানিয়েছেন, দীর্ঘ ছুটিতে সাধারণ মানুষ যেন কোনোভাবেই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। চিকিৎসকদের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকা স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ:দা) ও মেডিকেল অফিসার ( মা, শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা) ডা. দেবরাজ চক্রবর্ত্তী বলেন, কর্মী সংকট থাকা সত্ত্বেও আমরা ছুটিকালীন সময়ে জরুরী সেবাসমূহ চলমান রেখেছি। এজন্য মাঠপর্যায় এবং কেন্দ্রসমূহে কর্মরত সকল কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানাই। উপজেলা প্রশাসন এবং চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও নিরবিচ্ছিন্ন সহযোগিতার কারণে এই কার্যক্রম সম্ভব হয়েছে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

আরও পড়ুন

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) এবং পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ও পরিচয় মিলেনি এখনো । শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া সফরকালে তিনি আনুষ্ঠানিকভাবে...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায়...