শনিবার, ১১ এপ্রিল ২০২৬

জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের যে ‘ইনডেমনিটি’ (দায়মুক্তি) দেওয়া হয়েছে, তা সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে প্রবেশ করার আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ও ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেই বর্তমান সরকার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে। এই আন্দোলনে যারা বীরত্বের সঙ্গে অংশ নিয়েছেন, তাদের জন্য যে ‘ইনডেমনিটি’ বা দায়মুক্তি দেওয়া হয়েছে, তা সরকার গ্রহণ করবে। আমরা তাদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবেই অভিহিত করব।

বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নামকরণের বিষয়ে মন্ত্রী বলেন, জনগণের দাবির মুখে বিতর্কিত সব নামকরণ পরিবর্তনের বিষয়টি আজকের আলোচনার অন্যতম প্রধান অ্যাজেন্ডা। প্রতিটি ক্ষেত্রে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে যোগ দেওয়ার আগে জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মো. মুজিবুর রহমান বলেন, জুলাইয়ের জন-আকাঙ্ক্ষার সাথে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে জামায়াত সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। তবে যদি কোনো অধ্যাদেশ সংবিধানের সাথে সাংঘর্ষিক বা জনস্বার্থ পরিপন্থি হয়, তবে সে বিষয়ে আমরা আমাদের জোরালো মতামত তুলে ধরব।

সংসদ ভবনে চলমান এই উচ্চপর্যায়ের বৈঠকে সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। ধারণা করা হচ্ছে, আজকের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বড় কোনো সিদ্ধান্তের ঘোষণা আসতে পারে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে পিটিয়ে রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীকে হত্যা, বন্ধু গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে দিদারুল আলম (৪৮) নামে রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীকে...

চট্টগ্রামের হাটহাজারতে ৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুত, জরিমানা লাখ টাকা

চট্টগ্রামের হাটহাজারীর একটি আবাসিক ভবনের মধ্যে মজুত করা আলম...

সুশৃঙ্খল জীবন গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নাই

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৭ তম সংঘনায়ক প্রয়াত ড....

আনোয়ারায় পর্দা উঠল ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের 

চট্টগ্রামের আনোয়ারায় ৫দিন ব্যাপী ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন...

কক্সবাজারে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, গ্রেপ্তার ১

কক্সবাজার শহরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে আজিম নামের...

চট্টগ্রামে যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্নের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় সন্ত্রাসী হামলায় যুবদলকর্মীর কবজি...

আরও পড়ুন

কর্ণফুলীতে পিটিয়ে রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীকে হত্যা, বন্ধু গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে দিদারুল আলম (৪৮) নামে রিয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আবু তৈয়ব (৫১) কে তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার করেছে...

চট্টগ্রামের হাটহাজারতে ৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুত, জরিমানা লাখ টাকা

চট্টগ্রামের হাটহাজারীর একটি আবাসিক ভবনের মধ্যে মজুত করা আলম এন্টারপ্রাইজের প্রায় ৩০ হাজার লিটার ভোজ্যতেল পাওয়া গেছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনীর অভিযানে।অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও...

সুশৃঙ্খল জীবন গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নাই

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৭ তম সংঘনায়ক প্রয়াত ড. এস ধর্মপাল মহাথের ধর্মীয় স্মৃতি বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ উপলক্ষে...

আনোয়ারায় পর্দা উঠল ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের 

চট্টগ্রামের আনোয়ারায় ৫দিন ব্যাপী ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বরুমচড়া শহিদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস আনোয়ারা...