বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

রামগড় পৌরসভার উদ্যোগে ঈদ আনন্দ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত 

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড় পৌরসভার উদ্যোগে ঈদ-পরবর্তী ঈদ আনন্দ শুভেচ্ছা বিনিময় ও উপজেলা উন্নয়ন ভাবনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ মার্চ) রামগড় পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ও স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব মোঃ হাসনাত মোর্শেদ ভুইয়া (লালন)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন এবং পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন,রামগড় প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু,সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা রামগড় পৌর এলাকার চলমান নানা সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। তারা বলেন, রামগড়ের টেকসই উন্নয়নের জন্য সরকারি-বেসরকারি সকল পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে এ ধরনের আলোচনা সভা ভবিষ্যতে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং স্থানীয় সমস্যাগুলোর কার্যকর সমাধান নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। সভা শেষে উপস্থিত সকলেই পরস্পরের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন সরকারের প্রথম বাজেট কাল, উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

প্রথমবারের মতো অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১০...

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় বড় ভাই নিহতের খবর শুনে ছোট ভাইয়েরও মৃত্যু

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় ট্রেন দুর্ঘটনায় বাঁশখালীর...

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২)...

বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ ইনসেনটিভ মিলবে: প্রধানমন্ত্রী

দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন...

চট্টগ্রামকে আধুনিক-পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রামকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি...

আরও পড়ুন

চট্টগ্রামে শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে ৫ জুন শুক্রবার বিকাল ৫টায় চট্টগ্রামের সুপরিচিত ১০টি নৃত্য দলের অংশগ্রহণে জমকালো নৃত্যানুষ্ঠান 'নৃত্যনৈবেদ্য' অনুষ্ঠিত হয়।২০টি ভিন্ন গানে...

জুলাই স্মৃতি ক্রীড়া উৎসব শুরু সোমবার

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত জুলাই স্মৃতি ক্রীড়া উৎসব...

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে প্রশাসন ও বিএনপির ব্যাপক প্রস্তুতি

কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলাকে কেন্দ্র করে আগামী ১৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে...

জননেতা তোফায়েল আহমেদ এর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপা আহবায়ক আবু তাহেরের  শোক প্রকাশ 

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর ভিপি, ৬৯ গণ অভ্যুত্থানের মহানায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য,সাবেক মন্ত্রী,জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ...