বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আনোয়ারায় জামায়াতে ইসলামীর ঈদপুনর্মিলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারায় জামায়াতে ইসলামী ঈদপুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলা শাখা এই আয়োজন করে।

রোববার (২২ মার্চ) বিকাল চারটায় কালাবিবির মোড়স্থ ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনির সভাপতিত্বে সেক্রেটারী মোহাম্মদ আবুল হাছান খোকার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক বলেন, জামায়াতে ইসলামী একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। যে সমাজে কোনো বৈষম্য থাকবে না। পারস্পরিক বিভেদ থাকবে না। তিনি আরও বলেন,আনোয়ারার প্রতিটি ওয়ার্ডে মজবুত সংগঠন গড়ে তোলার মাধ্যমে আগামী দিনের কাংখিত বিজয় অর্জন করতে হবে।

ঈদপুনর্মিলন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর মাষ্টার মনসুর আলী,মসজিদ মিশন চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা মোহসেন আল হোছাইন,অধ্যাপক আবদুল গফুর,সহকারী সেক্রেটারী মোহাম্মদ শহীদুল্লাহ্, নাছির উদ্দীন শাহ,সাইয়্যেদ মোহাম্মদ আতিক জামালী, সাবেক শিবির থানা সভাপতি সিরাজুল ইসলাম খান,মাওলানা আজিজুল হক,এডভোকেট মোহাম্মদ কায়সার,আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...