বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদরাতে যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাজু (৩০) নামে এক যুবককে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আজম নামে একজনকে আটক করেছে।

শুক্রবার (২০ মার্চ) রাত ৯টায় উপজেলার মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু ভাটিয়ারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাদামবিবিরহাট গ্রামের আব্দুল খালেক সারেং বাড়ির মো.হারুনের ছেলে। রাজু দুই সন্তানের জনক।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ইফতারের আগে মাদামবিবিরহাট এলাকায় দুইপক্ষের মধ্যে ঝগড়া হয়। সেখানে রাজুর আত্মীয় মো. আজম ঝগড়ায় লিপ্ত হয়। রাজু তাকে ঝগড়া করতে নিষেধ করে।

এ নিয়ে উভয়ের বাগবিতণ্ডার জেরে রাত ৯টায় আজম ও তার চার ছেলে রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারতে শুরু করে। ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে থেঁতলে দেওয়ার এক পর্যায়ে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।
রাজুর বোন তাহমিনা আক্তার বলেন, আজম আমার মায়ের মামাতো ভাই। তাকে ঝগড়া করতে নিষেধ করায় রাতে আমার ভাইকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে।

আমি ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত আজমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার দায়ের করা হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...