বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

প্রকৃতি, রোমাঞ্চ আর প্রশান্তি—সব একসাথে নাইক্ষ্যংছড়ি উপবন লেকে

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

ঋতুরাজ বসন্তের মৃদুমন্দ হাওয়া আর পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত—এই দুইয়ের মিলনে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে পাহাড়কন্যা খ্যাত নাইক্ষ্যংছড়ি।

ঈদের আর মাত্র দুই-তিন দিন বাকি থাকতেই সীমান্তঘেঁষা এই পাহাড়ি জনপদের অন্যতম আকর্ষণ উপবন পর্যটন লেক সেজেছে এক অনন্য সাজে। প্রকৃতির বুক চিরে দাঁড়িয়ে থাকা পাহাড়চূড়ার এই পর্যটন স্পট যেন হাতছানি দিয়ে ডাকছে ভ্রমণপিপাসুদের।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদরে প্রায় ৬ একর জায়গাজুড়ে গড়ে ওঠা কৃত্রিম এই লেকটিকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে আধুনিক পর্যটন অবকাঠামো। নতুন করে যুক্ত হয়েছে ঝুলন্ত ব্রিজ, ওয়াচ টাওয়ার, কিডস জোন, কায়াকিং বোট, দোলনা, মাচাংঘর, টংঘর ও কনফারেন্সিং স্পেস। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে লেকের স্বচ্ছ জলরাশি আর চারপাশের সবুজ বনানীর দৃশ্য এক কথায় অপার্থিব।

স্থানীয়রা জানান, এই পর্যটন স্পটের সবচেয়ে বড় আকর্ষণ এর ভৌগোলিক বৈচিত্র্য। একদিকে সবুজ পাহাড়, পশ্চিমে নীলাভ সাগর আর দক্ষিণে চোখ রাখলেই দেখা যায় মিয়ানমারের সীমান্ত জনপদ—সব মিলিয়ে এক অনন্য দৃশ্যপট, যা দেশের অন্য কোথাও বিরল।

শুধু উপবন লেকই নয়, নাইক্ষ্যংছড়িতে রয়েছে আরও বেশ কিছু দর্শনীয় স্থান। সোনাইছড়ি ইউনিয়নের শৈলচূড়া ও দুর্বিণ পাহাড় থেকে দেখা যায় দূর-দূরান্তের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য শান্তির আবাস প্রজ্ঞামিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্র আর বিরল প্রজাতির প্রাণী সংরক্ষণে গড়ে ওঠা গয়াল প্রজনন ও গবেষণা কেন্দ্র পর্যটকদের আগ্রহ বাড়াচ্ছে। এছাড়া রশিদনগরের দেবী রুমা ঝর্ণা প্রকৃতিপ্রেমীদের জন্য এক নতুন আকর্ষণ হয়ে উঠেছে।

ঈদকে সামনে রেখে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনও রয়েছে তৎপর। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, উপবন পর্যটন লেক উপজেলা সদরে হওয়ায় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। পুলিশের নিয়মিত টহল চলছে। ঈদের দিনগুলোতে বাড়তি নজরদারি থাকবে, যাতে পর্যটকরা নির্বিঘ্নে ঘুরতে পারেন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, উপবন পর্যটন লেক উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ঈদ উপলক্ষে পর্যটকদের কথা মাথায় রেখে পুরো স্পটটিকে নতুনভাবে সাজানো হয়েছে। আমরা সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কাজ করছি।

যোগাযোগ ব্যবস্থাও বেশ সহজ। কক্সবাজার থেকে মাত্র ১২ কিলোমিটার হাইওয়ে পথে রামু চৌমুহনী বা রামু চা বাগান হয়ে আরও প্রায় ৭ কিলোমিটার সড়ক পাড়ি দিলেই পৌঁছে যাওয়া যায় এই লেকের কাছে। অল্প দূরত্ব হওয়ায় এটি ইতোমধ্যে কক্সবাজার ভ্রমণকারীদের দ্বিতীয় গন্তব্যে পরিণত হয়েছে।

থাকা-খাওয়ার ব্যবস্থাও রয়েছে সন্তোষজনক। নাইক্ষ্যংছড়ি সদরে সরকারি দুটি রেস্ট হাউজ ও বেসরকারি আবাসিক হোটেলে পর্যটকরা সহজেই থাকতে পারেন। স্থানীয় খাবারের স্বাদও পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ।

সব মিলিয়ে বসন্তের রঙ আর ঈদের আনন্দে সাজানো নাইক্ষ্যংছড়ির উপবন পর্যটন লেক এখন যেন এক জীবন্ত পোস্টকার্ড। পাহাড়, সাগর আর সীমান্তের মিলিত রূপে গড়ে ওঠা এই অনন্য গন্তব্য এবারের ঈদে হতে পারে ভ্রমণপিপাসুদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ঠিকানা।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন সরকারের প্রথম বাজেট কাল, উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

প্রথমবারের মতো অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১০...

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় বড় ভাই নিহতের খবর শুনে ছোট ভাইয়েরও মৃত্যু

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় ট্রেন দুর্ঘটনায় বাঁশখালীর...

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২)...

বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ ইনসেনটিভ মিলবে: প্রধানমন্ত্রী

দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন...

চট্টগ্রামকে আধুনিক-পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রামকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি...

আরও পড়ুন

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার ১০ জুন ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি এবং মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত ঘটনায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেনা বা ওকালতনামা দিবেনা বলে...

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়েছে।বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...