মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি মানুষের ভাগ্যের পরিবর্তন করে। মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি।

সোমবার (১৬ মার্চ) বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে যে ব্যক্তি মাসে ৫ হাজার টাকা কামাই করে, আমরা চাই তার আয়-রুজিটা আগামী দুই-চার বছরের মধ্যে ৫ থেকে ১০ হাজারে পৌঁছাক। আজকে যে দুই হাজার টাকা ইনকাম করে, আমরা চাই এমন পলিসি নিতে যার মাধ্যমে তার ইনকামটা ডাবল হবে আগামী দুই-চার বছরের মধ্যে। এটাই হচ্ছে আমাদের রাজনীতির লক্ষ্য, এটাই শহীদ জিয়ার রাজনীতি, এটাই খালেদা জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি।

তিনি বলেন, আমরা যারা বিএনপি করি, আমরা এমন একটি দল করি যেই দলের কাজ হচ্ছে সেই কাজগুলো করা যেই কাজগুলো করলে মানুষের উপকার হবে, যেই কাজগুলো করলে মানুষ খুশি হবে।

প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা আনুষ্ঠানিকভাবে এই সাহাপাড়া খাল খননের কাজ শুরু করছি। এই খালটা প্রায় ১২ কিলোমিটার লম্বা। কাজ শেষ হলে প্রায় ৩১ হাজার কৃষক এখান থেকে পানির সুবিধা পাবে এবং প্রায় ১২০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে। সাড়ে তিন লাখ মানুষ এই খালের সুবিধা পাবে এবং এখন যে উৎপাদন হচ্ছে তার চেয়ে প্রায় ৬০ হাজার মেট্রিক টন বেশি ফসল উৎপাদন হবে ইনশাআল্লাহ।

তারেক রহমান বলেন, আমরা নির্বাচনের আগে দেশের মানুষের সামনে কিছু কথা বলেছিলাম। আমরা বলেছিলাম— বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষের বেশিরভাগই গ্রামে বাস করে এবং তাদের প্রধান পেশা কৃষি। কৃষি যদি বাঁচে, কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম—১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। নির্বাচনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আমরা কৃষকদের সেই ঋণ মওকুফের ব্যবস্থা করেছি।

খাল খননের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, সমগ্র বাংলাদেশে আগে যে খালগুলো ছিল তার বেশিরভাগই ভরাট হয়ে গেছে। বর্ষা মৌসুমেও অনেক জায়গায় পানি পাওয়া যায় না, চাষাবাদ করা যায় না। আমরা চাই বর্ষার পানিটাকে ধরে রাখতে, কৃষকের কাজে ব্যবহার করতে। আগামী পাঁচ বছরে আমরা প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করব। এতে একদিকে যেমন কৃষি উৎপাদন বাড়বে, অন্যদিকে উজানের পানি এসে যাতে হঠাৎ করে ঘরবাড়ি ভাসিয়ে না নেয়, সেই সমস্যাও কমবে।

প্রধানমন্ত্রী বলেন, শুধু খাল খনন নয়, খালের দুই পাশে প্রায় সাত হাজার গাছ লাগানো হবে এবং মানুষের চলাচলের জন্য রাস্তার ব্যবস্থাও করা হবে। এখন নদী-খালে পানি কমে যাওয়ায় ডিপ টিউবওয়েলের মাধ্যমে মাটির নিচ থেকে পানি তুলতে হচ্ছে। আগে যেখানে ৫০ ফুট গেলে পানি পাওয়া যেত, এখন অনেক জায়গায় ৩০০ ফুট যেতে হয়। তাই মাটির ওপরের পানিকে সংরক্ষণ করা জরুরি।

তিনি বলেন, আমরা নির্বাচনের আগে বলেছিলাম দেশের চার কোটি পরিবারের মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। সেই কাজ আমরা শুরু করেছি। পাইলট প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৩৭ হাজার মা-বোনের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর কথাও উল্লেখ করে তিনি বলেন, আগামী মাস থেকে আমরা এর পাইলট প্রকল্প শুরু করব, যাতে ছোট ও প্রান্তিক কৃষকেরা বিভিন্ন সরকারি সুবিধা পেতে পারেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

আরও পড়ুন

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।আজ ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায়...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ...

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পে অপার সুযোগ বিদ্যমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬ সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে। এই বিশাল বাজারে বাংলাদেশের জন্য অপার সুযোগ...