বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আনোয়ারার চাতরী–চৌমুহনীতে দখল ফুটপাতে উচ্ছেদ, জরিমানা ৩২ হাজার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী–চৌমুহনী এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত । এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি মামলায় পাঁচজনকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (১৫ মার্চ) বিকেল ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং চাতরী–চৌমুহনী বাজার এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সড়ক ও ফুটপাত দখল করে বসানো ফলের দোকান উচ্ছেদ করা হয়।

এ ছাড়া সড়কের পার্কিং নিষিদ্ধ স্থানে বাস ও অন্যান্য যানবাহন দাঁড় করিয়ে যানজট সৃষ্টি, গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত মূল্য দাবি এবং সড়ক দখল করে দোকান সম্প্রসারণের অভিযোগে সড়ক পরিবহন আইন, ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পাঁচটি মামলায় পাঁচজনকে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ট্রাফিক ইন্সপেক্টরসহ আনোয়ারা থানা পুলিশের একটা টিম উপস্থিত ছিলো।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা  জানায়, জনস্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক...

মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমের মধ্যে স্বামীর বিশেষ অঙ্গ...

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

আরও পড়ুন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে কাপ্তাই প্রেস ক্লাব। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় কাপ্তাইয়ে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।নবনির্বাচিত কমিটিতে সভাপতি...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক শিশু নিহত ও তাঁর মা রুজিনা বেগম (৪১) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায়...