বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

পাইরেটস অব চিটাগং এবং সিএসসিএল ফাইনালে

চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

কন্টিনেন্টাল গ্রুপ আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পাইরেটস অব চিটাগং এবং কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লিঃ (সিএসসিএল)।

আজ মঙ্গলবার হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্সের এক নাম্বার মাঠে অনুষ্ঠিত ম্যাচে পাইরেটস অব চিটাগং এর কাছে হেরেও ফাইনালে জায়গা করে নেয় সিএসসিএল।

আজ পাইরেটসের কাছে ১৯ রানে হেরেছে সিএসসিএল। আরেক ম্যাচে রাইজিং স্টার জুনিয়র ৬ উইকেটে ইকবাল স্পোর্টস ক্লাব লি: কে পরাজিত করে।

প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা পাইর৩অব চিটাগং ২০ ওভারে ৭ উইকেটে ৭৫ রান সংগ্রহ করে।

দলের পক্ষে নুসরাত ১৫, বিবি আয়শা ১৪ রান ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। সিএসসিএল এর পক্ষে ৩টি উইকেট নিয়েছেন মিশা চাকমা। জবাবে ব্যাট করতে নামা সিএসসিএল ১৭.৫ ওভারে ৫৬ রান করে অল আউট হয়ে যায়।

দলের পক্ষে এশা রহমান ২৪ এবং শাহনাজ পারভীন ১৫ রান করেন। পাইরেটস এর পক্ষে ১৫ রানে ৪ উইকেট নেন অপর্না দে। ৩টি উইকেট নিয়েছেন সামিয়া সুলতানা। ম্যাচ সেরা হয়েছে পাইরেটসের অপর্না দে। তার হাতে পুরষ্কার তুলে দেন সাবেক ক্রিকেটার আজিম উদ্দিন।

দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা ইকবাল স্পোর্টস ক্লাব লি: ২০ ওভারে ৯ উইকেটে ৭৫ রান করে। দলের পক্ষে লিকি চাকমা ২৬ এবং সুব্রতি খীসা করেন ১৩ রান।

রাইজিং স্টার জুনিয়রের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন নুসরাত জাহান এবং প্রীতি দাশ। জবাবে ব্যাট করতে নামা রাইজিং স্টার জুনিয়র ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

দলের পক্ষে নুসরাত জাহান ২২ রান করে অপরাজিত থাকেন। ১৯ রান করেন শিরিন। ইকবাল স্পোর্টস ক্লাবের পক্ষে ২টি উইকেট নিয়েছেন মুমু দাশ।

রাইজিং স্টার জুনিয়রের নুসরাত জাহান ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন পাইরেটস অব চিটাগং এর কোচ তপন দত্ত। আগামী ১২ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম নিউজ /এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...