নগরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অপারেশন এস-ড্রাইভে গত ২৪ ঘণ্টায় ১৮ ছিনতাইকারীসহ মোট ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার দুপুর থেকে এ অভিযান পরিচালনা করা হয় নগরের ১৬টি থানাধীন বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, চলমান অপারেশন ‘এস-ড্রাইভ’-এর অংশ হিসেবে বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ জানান, ছিনতাইকারী ১৮ জন, মাদক ব্যবসায়ী ৪ জন, জুয়াড়ি ৬ জন এবং কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি ৫ জন ডবলমুরিং থানা এলাকা থেকে এবং সদরঘাট, আকবরশাহ ও কর্ণফুলী থানা এলাকা থেকে ৪ জন গ্রেপ্তার হয়েছে।
এছাড়া চান্দগাঁও থানা এলাকা থেকে ৩ জন ছিনতাইকারী গ্রেপ্তার হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
