মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট লিগ শুরু হচ্ছে কাল

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনায় চট্টগ্রামে প্রথমবারের মত চট্টগ্রাম বিভাগীয় মহিলা টি–টোয়েন্টি ক্রিকেট লিগ আগামীকাল শনিবার সকাল ১১টায় চট্টগ্রামের হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস গ্রাউন্ডে শুরু হতে যাচ্ছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বিসিবির একাধিক পরিচালক উপস্থিত থাকার কথা রয়েছে। টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নারী ক্রিকেটারদের নিয়ে ৪টি দল গঠন করা হয়েছে।

দল গুলো একে অপরের সাথে দুইবার করে মোকাবেলা করবে। লিগে মোট ৭টি ম্যাচ অনুষ্টিত হবে। রাউন্ড রবীন লীগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল ফাইনাল খেলবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ।

অংশগ্রহণকারী ৪টি দল হচ্ছে পাইরেটস অব চিটাগং, রাইজিং স্টার জুনিয়র, সিএসসিএল ক্লাব ও টিম আইএসসিএল। উদ্বোধনী দিনে পাইরেটস অব চিটাগং এবং টিম আইএসসিএল পরষ্পরের মোকাবেলা করবে। দিনের আরেক ম্যাচে রাইজিং স্টার জুনিয়র এবং সিএসসিএল ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। লিগের ম্যাচগুলো হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস গ্রাউন্ডে ২টি মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

আরও পড়ুন

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...