মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ভাই শাবুসহ দুই ছিনতাইকারী ডিবির জালে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পাঁচলাইশ থানার আরাকান সোসাইটি এলাকায় ডিবির বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই শাহাব উদ্দিন শাবুসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর)।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে আরাকান সোসাইটি প্রবেশ গেটের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং।

ডিবি ডিসির সার্বিক দিকনির্দেশনায় ডিবি উত্তর বিভাগের টিম-১ এর এসআই ফজলে রাব্বী কায়সারের নেতৃত্বে
একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন—শাহাব উদ্দিন শাবু (৩৪), পিতা মোহাম্মদ আলী, স্থায়ী ঠিকানা ভোলা জেলার দৌলতখান থানার চরপাতা এলাকা। বর্তমানে তিনি চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় সাবানা গার্মেন্টসের পেছনে ইলিয়াস মিয়ার ভাড়াবাসায় থাকতেন।

অপর গ্রেফতারকৃত ব্যক্তি মো. পারভেজ (৩৭), পিতা মৃত নাসিম উদ্দিন, স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলার চকরিয়া থানার দুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড। বর্তমানে তিনি চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার বাড়াইপাড়ায় বখতিয়ার সওদাগরের ভবনে বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহাব উদ্দিন শাবু কুখ্যাত সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার আপন ভাই এবং একটি ছিনতাইকারী দলের মূল হোতা।

জিজ্ঞাসাবাদ ও সিএমপির সিডিএমএস যাচাই করে দেখা গেছে, তার বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশ থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যা চেষ্টা, চুরি ও ছিনতাইসহ দ্রুত বিচার আইনে মোট ছয়টি মামলা রয়েছে।
অপর আসামি পারভেজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

আরও পড়ুন

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...