রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কক্সবাজারে মিশুক চালকের ওপর হামলা, ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ

মো. এমরান। চট্টগ্রামনিউজ

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ব্রিজ এলাকায় এক মিশুক (অটোরিকশা) চালকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নির্জন সড়কে এই ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়। হামলায় গুরুতর আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত চালকের নাম আমিন। তিনি কক্সবাজারের সমিতি পাড়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সাংস্কৃতিক কেন্দ্র এলাকা থেকে দুইজন যাত্রী তার মিশুক ভাড়া করে চৌফলদণ্ডীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে চৌফলদণ্ডী ব্রিজ সংলগ্ন একটি নির্জন স্থানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ গাড়ির গতিরোধ করে। পরে তারা দেশীয় অস্ত্র ও ধারালো ছুরি নিয়ে চালক আমিনের ওপর হামলা চালায় এবং মিশুকটি ছিনতাইয়ের চেষ্টা করে।

হামলার সময় চালক চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা গাড়ি ও অন্যান্য কিছু না নিয়েই দ্রুত পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আমিনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, রাতের বেলায় চৌফলদণ্ডী ব্রিজ সংলগ্ন সড়কটি বেশ নির্জন থাকায় প্রায়ই অপরাধীরা সুযোগ নেয়। তাই এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

চট্টগ্রাম নিউজ / এসডি /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (ডিএপিএফসিএল) উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।গতকাল শনিবার সন্ধ্যা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...