মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ: দুর্দান্ত জয়ে শুরু চট্টগ্রামের

বান্দরবান থেকে ক্রীড়া প্রতিবেদক

দুর্দান্ত জয় দিয়ে অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে শুভ সুচনা করেছে চট্টগ্রাম জেলা দল।

আজ ৫ মার্চ বৃহষ্পতিবার টুর্নামেন্টের কর্নফূলী জোনের উদ্বোধনী দিনে খাগড়াছড়ি জেলা দলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চট্টগ্রামের তরুনরা। প্রথমার্ধে এক গোল করা চট্টগ্রাম জেলা দল দ্বিতীয়ার্ধে করে আরো দুই গোল। অধিনায়ক সাবিদ খান নিজে গোল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচের প্রথমার্ধের ২৮ মিনিটে সায়েমের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম। দারুন এক প্লেসিং শটে গোল করে সায়েম। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চট্টগ্রাম জেলা দল।

দ্বিতীয়ার্ধে আরো আক্রমনাত্নক খেলা চট্টগ্রাম ৩০ মিনিটে আদায় করে নেয় দ্বিতীয় গোল। চমৎকার শটে এবার গোল করে অধিনায়ক সাবিত। সে গোলের রেশ না কাটতেই দ্বিতীয়ার্ধের ৩৫মিনিটে আবদুল করিম গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। শেষ পর্যন্ত সে ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম জেলা দল। এর আগে দিনের প্রথম ম্যাচে রাঙ্গামাটি জেলা দলকে ২-০ গোলে পরাজিত করে স্বাগতিক বান্দরবান জেলা দল।

দুই ম্যাচের মাঝখানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক জাবেদ রেজার সভাপতিত্বে ও মাহাফুজুর রশিদ বাচ্চুর উপস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ রেজাউল করিম, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশীদ কাজল, বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশন (বিএফএ) সম্পাদক রফিকুল আলম, সদস্য নাসির উদ্দিন ও জসিম উদ্দিন তুষার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিডিএফএ নির্বাহী সদস্য আবু সৈয়দ মাহামুদ, কাজী মোহাম্মদ জসিম উদ্দিন, মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি ও দলীয় ম্যানেজার ও সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত চৌধুরী পাবলু।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চট্টগ্রামের সাবিদ খান নিরব। তার হাতে পুরস্কার তুলে দেন সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ ও বিএফএ কর্মকতারা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...