বুধবার, ১০ জুন ২০২৬

পরিদর্শনে জেলা প্রশাসন

সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে ছড়া ভরাট-রাস্তা দখলের অভিযোগ

আনোয়ার আজিম, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত লিমিটেড এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, প্রাকৃতিক ছড়া ভরাট ও সরকারি রাস্তা দখলের অভিযোগে বিশেষ পরিদর্শন করেছে জেলা প্রশাসনের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

বুধবার (৪ মার্চ) চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতের নেতৃত্বে জেলা প্রশাসন, এলজিইডি, পরিবেশ অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কারখানার অভিযুক্ত স্থানগুলো সরেজমিনে ঘুরে দেখেন।

দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের পক্ষ থেকে অভিযোগ ওঠে, প্রাকৃতিক পানিপ্রবাহের ছড়া ভরাট করে কারখানার সীমানা সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি সওজের আওতাধীন সরকারি সড়ক ও ইউনিয়ন পরিষদের রাস্তার অংশ দখল করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়া কারখানার বর্জ্য ও ধোঁয়ায় আশপাশের পরিবেশ দূষিত হয়ে জনজীবন বিপর্যস্ত হচ্ছে বলে দাবি এলাকাবাসীর।

স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে প্রায় ৪০০ থেকে ৫০০ পরিবার জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতির কারণে বিভিন্ন রোগবালাই বাড়ছে বলেও অভিযোগ করেন তারা।

পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত বলেন, অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট স্থানগুলো পরিদর্শন করা হয়েছে। ছড়া ভরাট ও রাস্তা দখলের বিষয়গুলো পরিমাপ ও যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

আরও পড়ুন

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়েছে।বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...