মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট

জয় পেয়েছে ইয়ং স্টার ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজ মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে ইয়ং স্টার ক্লাব ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব।

সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ইয়ং স্টার ক্লাব ৪৬ রানে আবেদীন ক্লাবকে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াপাড়া লায়ন্স ক্লাব ২৫ রানে সেবা নিকেতন ক্লাবকে পরাজিত করে।

প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা ইয়াং স্টার ক্লাব ২০ ওভারে ১৩৬ রান সংগ্রহ করে।

দলের পক্ষে ইফতেখার ৬২ বলে করেন ৬৬ রান। এছাড়া ১৪ রান করেন বোরহান। জবাবে ব্যাট করতে নামা আবেদীন ক্লাব ২০ ওভারে ৮৯ রান করতে সক্ষম হয়।

দলের পক্ষে মেহেদী ২৭, সুহাদ ২৪ এবং লাবিব করেন ১৩ রান। ইয়াং স্টার ক্লাবের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন মারুফ। ইয়ং স্টার ক্লাবের মোঃ মারুফ মারওয়ান ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন ইয়ং স্টার ক্লাবের টিম ম্যানেজার ত্রিদীপ তালুকদার ছোটন ও আবেদীন ক্লাব কোচ আমজাদ হোসেন উজ্জল।

দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা নোয়াপাড়া লায়ন্স ক্লাব ১৪৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৩৫ বলে ৪১ রান করেন রাহুল। এছাড়া জাহেদুল ৩৯ এবং ফারহান করেন ২৮ রান। সেবা নিকেতনের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন সাদ্দাম হোসেন।

জবাবে ব্যাট করতে নামা সেবা নিকেতন ক্লাব১৮.৩ ওভারে ১১৯ রান করে অল আউট হয় যায়। দলের পক্ষে ২৯ রান করেন নাবিল। এছাড়া সাইফুল ১৮, আরিফ ১৯ এবং হায়দার আলী করেন ১৯ রান। ইনিংসের ১৩ তম ওভারে আজরাফ, নাইম এবং সাদ্দামকে আউট করে হ্যাটট্রিক করেন নোয়াপাড়া লায়ন্স ক্লাবের জাহাঙ্গীর আলম জুবায়ের। তিন উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ৩টি উইকেট নিয়েছেন শাহীন আলম। তবে ম্যাচ সেরা হয়েছেন জাহাঙ্গীর আলম জুবায়ের। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ ইউনুচ চৌধুরী ও আলী ইকরামুল হক রমি ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...