মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

এনসিপি ও পতিত আওয়ামী লীগ একসঙ্গে থাকতে পারে না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, চট্টগ্রামে ফ্যাসিস্টদের আস্ফালন এখনো কমেনি। এনসিপি ও পতিত আওয়ামী লীগ একসঙ্গে থাকতে পারে না। যে জেলায় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে, সেখানে হয়তো আওয়ামী লীগ থাকবে, নয়তো এনসিপি থাকবে। এনসিপির যদি ১০ জন নেতাকর্মীও থাকে, সেই অঞ্চলে আওয়ামী লীগের কোনো কার্যক্রম বা নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠনের কোনো অফিস যেন কোনোভাবেই সুযোগ না পায়, সেটি নিশ্চিত করার দায়িত্ব নেতাকর্মীদের ওপর বর্তায়।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় নগরীর দ্য কিং অব চিটাগাং-এ এনসিপির চট্টগ্রাম বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে এবং এ লক্ষ্যে নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের যে লড়াই, তা এখনো শেষ হয়নি।

তিনি বলেন, জুলাই সনদ এবং গণভোটের গণরায়—যার ভিত্তিতে নির্বাচন হয়েছে এবং সরকার গঠিত হয়েছে—সেই গণরায়কে বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা চলছে।
আদালতকে আবারও দলীয়করণের অপচেষ্টা করা হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

তিনি স্পষ্টভাবে বলেন, আদালতকে যদি নিজেদের দলীয় ও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় বা করার চেষ্টা করা হয়, তাহলে তার পরিণতি খুবই করুণ হবে। অতীতে আওয়ামী লীগ একই ধরনের প্রচেষ্টার মাধ্যমে নিজেদের পতনের সূচনা করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এ রায়ের ভিত্তিতেই নতুন বাংলাদেশ ও নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে।

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি শুধু কেন্দ্রীয় নেতৃত্বের ওপর নির্ভর করলে চলবে না। নাসির উদ্দিন পাটোয়ারী ঢাকা থেকে নেতৃত্ব দিলেই হবে না; দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে চট্টগ্রাম থেকেই কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের পাশে দাঁড়াতে হবে, ছোট ও মধ্যবিত্ত ব্যবসায়ী এবং শ্রমজীবী মানুষের পাশে থাকতে হবে- যাতে চট্টগ্রামে কোনো চাঁদাবাজি বা সন্ত্রাস টিকে থাকতে না পারে।

তিনি বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম কেবল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নয়। বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যে কোনো পরাশক্তির বিরুদ্ধেই তাদের লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, দলের মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...