মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নারীরা এই দেশে কোন সময়ই নিরাপদ নয় বিক্ষোভ সমাবেশ নারীমুক্তি’র নেত্রীরা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও সারাদেশে অব্যাহত নারী শিশু নির্যাতন ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে নারী নেত্রীরা বলেন, নরসিংদীতে একজন কিশোরীকে ধর্ষণের পর বাবার সামনে থেকে অপহরণ করে আবারও ধর্ষণ করে হত্যা করা হল, তা বর্বরতম ঘটনা।এই ঘটনা আবারও প্রমাণ করল নারীরা এই দেশে কোন সময়ই নিরাপদ নয়। জুলাই গণঅভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ ভুমিকা থাকলেও,এরপর নারীরা নানাভাবে ধর্ষণ, নিপীড়ন, লাঞ্ছনার শিকার হয়েছে। অন্তর্বর্তী সরকার সেসময় এসকল নিপীড়নের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতেও আমরা নারী নির্যাতনের ধারাবাহিক ঘটনা দেখছি।

নারী নেত্রীরা আরও বলেন, আমাদের দেশের শাসকদের নারীদের দেখার দৃষ্টিভঙ্গী এবং সামাজিক পরিস্থিতিই নারী নিপীড়নের জন্য দায়ী। সকল সরকার দেশে মাদক, জুয়া, নারী বিরোধী প্রচারণা ওয়াজ অপসংস্কৃতির বিরূদ্ধে ব্যবস্থা না নিয়ে নারীদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করেছে। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারীর উপর সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে। আমরা অবিলম্বে নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব চেরাগী পাহাড় হয়ে আন্দরকিল্লা মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগরেরে অর্থ সম্পাদক অর্পিতা নাথ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখে, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের চট্টগ্রাম জেলার সভাপতি আসমা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগরের সহসভাপতি পুষ্পিতা নাথ, দপ্তর সম্পাদক লাবণী আক্তার,গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আঞ্জু আরা বেগম ও তারমিন আহম্মেদ তিশা।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...