বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

শহীদ ফারুকের পরিবারে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন সাঈদ আল নোমান এমপি

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারুকের পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার পৌঁছে দিলেন চট্টগ্রাম -১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

১ মার্চ রবিবার সন্ধ্যায় নগরীর লালখান বাজার শহীদ ফারুকের বাসভবনে গিয়ে তার পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন সাঈদ আল নোমান। গত বছর ২৪ জুলাই শহীদ ফারুকের দুই সন্তানের শিক্ষাব্যয়ের দায়িত্ব ও আর্থিক সহযোগিতা করেছিলেন সাঈদ আল নোমান।

সাঈদ আল নোমান এমপি বলেন, “শহীদ ফারুকের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ত্যাগ আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিরাম প্রেরণা জোগাবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশের প্রতীক। তিনি শহীদ পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন এবং যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমি বিশ্বাস করি রাজনীতি মানে ইবাদত, আর সেই সেবার রাজনীতি, মানবিকতার রাজনীতি আমি ফেরি করবো আপনাদের মাঝে।”

এসময় উপস্থিত ছিলেন নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক সৈয়দ ওমর ফারুক, যুগ্ম আহবায়ক দাদন দড়ি সুরুজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সুমন, মহিলা দল নেত্রী নাসরিন বাপ্পি, এডভোকেট আয়েশা আক্তার সানজি,ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন রনি প্রমুখ।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বর্তমান সরকার দুঃসাহসিক চ্যলেঞ্জ গ্রহণ করেছে

সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের  বিশেষ বৈঠকে জাতীয় সংসদে...

বোয়ালখালীতে বাড়ি ফেরার পথে পুকুরে পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে দোকান থেকে ফেরার পথে রতন সর্দার নামে...

রাঙ্গুনিয়ার গণধর্ষণ মামলার পলাতক আসামি বাকলিয়ায় গ্রেপ্তার

দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক...

নিষেধাজ্ঞা শেষ, নতুন আশায় সাগরে জেলেরা

বঙ্গোপসাগরে মাছ আহরণের ওপর সরকারের আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা...

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের  বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে...

বোয়ালখালীতে বাড়ি ফেরার পথে পুকুরে পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে দোকান থেকে ফেরার পথে রতন সর্দার নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি পুকুরে ডুবে মারা গেছে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। রতন...

রাঙ্গুনিয়ার গণধর্ষণ মামলার পলাতক আসামি বাকলিয়ায় গ্রেপ্তার

দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাইফুলকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।সাইফুল রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার ধলিয়া মুসলিম পাড়ার মো.ছাবেরের ছেলে।র‌্যাব-৭...

নিষেধাজ্ঞা শেষ, নতুন আশায় সাগরে জেলেরা

বঙ্গোপসাগরে মাছ আহরণের ওপর সরকারের আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় উপকূলজুড়ে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।বৃহস্পতিবার (মধ্যরাত) থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কক্সবাজার ও মহেশখালী উপকূলের...