মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খামেনির উত্তরসূরি হিসেবে আলোচনায় ৩ নাম

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের চার দশকের একচ্ছত্র নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। ৮৬ বছর বয়সী এই নেতার অবর্তমানে কে ধরবেন শিয়া শাসিত দেশটির হাল, তা নিয়ে আলোচনা চলছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় যখন খামেনি আত্মগোপনে ছিলেন। তখনই তিনি দ্রুত তার উত্তরসূরি নিয়োগের জন্য তিনজনের নাম প্রস্তাব করেছিলেন। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে খামেনির পছন্দের সেই তালিকায় আছেন: ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসাইন মহসেনি-এজেই, খামেনির দীর্ঘদিনের চিফ অব স্টাফ এবং বিপ্লবের জনক আয়াতুল্লাহ খোমেনির নাতি এবং সংস্কার ও মধ্যপন্থি আলেম হাসান খোমেনি। ইসরায়েলি বাহিনীর দাবি, হেজাজি হামলায় নিহত হয়েছেন।

খামেনির ছেলে মোজতবা খামেনি অন্তরালে বেশ শক্তিশালী হলেও, খামেনি নিজে চেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে কেউ এই পদে না আসুক। আইন অনুযায়ী, বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) একজন জ্যেষ্ঠ শিয়া আলেমকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেবে।

খামেনির মৃত্যুর খবরের পর ইরানের ভেতরে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। তেহরানের বেশ কিছু এলাকায় বিরোধীদের আনন্দ উল্লাস করতে দেখা গেছে। অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সব জ্যেষ্ঠ নেতা জীবিত আছেন।

মৃত্যু বা যুদ্ধের আশঙ্কায় খামেনি আগেই দেশ পরিচালনার ভার তার ঘনিষ্ঠ সহযোগী ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানির হাতে অর্পণ করেছেন। লারিজনানি হুশিয়ারি দিয়ে বলেছেন, আমরা জায়নবাদী অপরাধী ও অসম্মানজনক আমেরিকানদের অনুতপ্ত করব।

খামেনি তার অবর্তমানে সিদ্ধান্ত নেওয়ার জন্য আলি আসগর হেজাজি, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ এবং সামরিক উপদেষ্টা জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভির সমন্বয়ে একটি ছোট দলকে দায়িত্ব দিয়ে গেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে যদি কিছু নেতাকে হারাতেও হয়, তবে তা বড় কোনও সমস্যা হবে না। আত্মরক্ষায় ইরানের কোনও সীমাবদ্ধতা নেই বলেও তিনি উল্লেখ করেছেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...